Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

তাদের নিকট জরুরি ছিল না। কেননা, সাধারণত অধিকাংশেরই দিনের লম্বা একটা সময় বিভিন্ন কাজের মধ্য দিয়ে যেতে হয়, এক কাজের পর আরেকটি এসে ভিড় করে। তবে এই ব্যস্ততার মাঝেই সময়ের অল্পকিছু ফাঁকফোকরও পাওয়া যায়__আর ইচ্ছে করলে সেগুলো আমরা হিফজের কাজে ব্যবহার করতে পারি। কিন্তু অনেক সময় কুরআন শরিফের অভাবে সময়গুলো অযথা নষ্ট হয়, অতএব সে সময় পকেটে রাখা এই ছোট কুরআনটি আপনার অনেক কাজে আসবে। ধরুন, আপনি পাবলিক বাসে করে কোথাও যাচ্ছেন, সেখানে প্রত্যেকদিন ১৫ মিনিট, আধা ঘণ্টা বা কখনো এক ঘণ্টা সময়ও চলে যাচ্ছে। অতএব, আপনি চাইলে এই সময়টা কাজে লাগাতে পারেন। এমনইভাবে পথ চলতে চলতে আপনি চাইলে হিফজকৃত অংশের পুনর্পাঠও সেরে নিতে পারেন। প্রথমে একবার গত সপ্তাহে হিফজ করা অংশ পড়লেন, তারপর আরও পূর্বের অংশগুলো পড়তে থাকলেন-_-একবার শেষ হলে বারবার পড়তে থাকলেন। এতে আপনার হিফজও শক্তিশালী হবে, পাশাপাশি প্রচুর সওয়াবেরও অধিকারী হবেন! এ-ক্ষণে হঠাৎ কোনো আয়াতে আটকে গেলে পকেট থেকে ছোট কুরআন শরিফটি বের করে দেখে নিয়ে আয়াতটি ঠিকঠাকভাবে তিলাওয়াত সম্পন্ন করে নিলেন... অথবা কোনো অফিস, লাইন বা কোথাও কিছুর অপেক্ষায় আছেন, কলেজ-ভার্সিটির লেকচারের বিরতির সময়ে বসে, মসজিদে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে__চাইলে এ সময়গুলোও আপনি কাজে লাগাতে পারেন, চাই একটা আয়াতই হোক না-কেন! কেননা, এভাবে আয়াতে আয়াতে হবে “কুবু*, আর “কুবু” “রুবৃ* মিলে একসময় পুরো কুরআনুল কারিমই শেষ হয়ে যাবে__ইনশাআল্লাহ!(৫) +, স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য পকেটে কুরআন রাখার বিষয়টি আরও অনেক সহজসাধ্য। স্মার্টফোনে কুরআনের বিভিন্ন আযাপ পাওয়া যায়, যা হিফজে আগ্রহী এবং কুরআন তিলাওয়াত করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য একটি উত্তম মাধ্যম হতে পারে। আল্লাহ তাআলা আমাদের স্মার্টফোনকে ফেতনা থেকে রক্ষা করে আমলের মাধ্যম বানিয়ে দিন। আমিন। (সম্পাদক) ৬০

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।