উমর রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “শয়তান বিচ্ছিন্নজনের সাথে থাকে এবং দুজন হতে তুলনামূলক দূরে অবস্থান করে।”৮) তাই আপনি যখন হিফজের প্রতি সবলতা অনুভব করেন, পাশাপাশি যথেষ্ট অবসরও থাকে, তখন দুয়েকজন বন্ধুর সাথে জোট করে ফেলুন। কয়েকজন মিলে সুরা বাকারা হিফজ করে ফেলুন, আরেকজনের সাথে সুরা আরাফ মুখস্থ করে ফেলুন...। তবে আমার একটি উপদেশ হচ্ছে, আপনি একসাথে বেশি অংশ হিফজ করতে যাবেন না। কেননা, এটি আপনার মধ্যে বিরক্তি ও অবসাদ তৈরি করতে পারে, আবার এতে হয়তো আপনার হিফজের আমল পুরোপুরি বন্ধও হয়ে যেতে পারে...। আর বাস্তবতা হচ্ছে, ধারাবাহিক স্বল্প কর্মও বিচ্ছিন দীর্ঘ কর্মের চেয়ে উত্তম। আয়েশা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা মধ্যমপন্থায় আমল করে যাও। জেনে রেখো, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো যা সদাসর্বদা নিয়মিত করা হয়-_যদিও তা 20৪৯) সামান্য হয়। পকেটে একটি ছোট কুরআন শরিফ রাখলে আপনার হিফজ অনেকটা সহজ হবে। আমি অনেক হাফেজের কথা জানি, যারা ৮০ ভাগেরও বেশি হিফজ সম্পন্ন করেছে তাদের ছেট কুরআন থেকে বিভিন্ন জায়গায় ও সময়ের বিরতিগুলো কাজে লাগিয়ে! আয়োজন করে বিশেষভাবে হিফজের জন্য বসা ** জামে তিরামীফি ২১৬৫। ৯. সাহিহ বুখারি: ৬৪৬৪, সাহিহ মুসালিম: ২৮১৮। ৫৯
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।