অনেক ক্ষেত্রে এমন হয়, কারও কোনো আমলের প্রতি প্রবল আগ্রহ জন্মে আর সাহস করে সে কাজও শুরু করে। পাশাপাশি এ কাজে তার নিয়তও ঠিক থাকে আর তা শেষ করার প্রবল স্পৃহাও লালন করে আন্তরে। কিন্তু কিছুদিন যেতে না-যেতেই তার উদ্যম-সাহস নড়বড়ে হয়ে পড়ে, এমনকি সেই আমল ধীরগতি পেয়ে একসময় থেমেই যায়... মুমিন ব্যক্তিকে কল্যাণকর কাজ থেকে দূরে রাখতে শয়তান ধীরে ধীরে তার অন্তরে অনুপ্রবেশ করে। তার সামনে বিভিন্ন প্রতিকুলতা হাজির করে, বিবিধ সমস্যা উপস্থাপন করে; ফলে মুমিন ব্যক্তি সে-সকল কাজ থেকে দমে যায়, যেগুলোর প্রতি একসময় সে প্রবল আগ্রহ বোধ করত। এ ক্ষেত্রে শয়তানকে প্রতিহত করার উত্তমতম পদ্ধতি হলো, হিফজুল কুরআনে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আপনারা ভাই, বন্ধু বা পরিচিত ক-জন মিলে একজোট হয়ে যান। যেমন আল্লাহ তাআলা বলেন, (১৪৪) 8538255) “সাতকমর ও খেো%ভীতির মেতে একে অন্যকে সহযোগিতা করো।” [সুরা মায়িদা: ২] ফলে আপনার যখন অবসাদ আসবে__আর এটা আসবেই-_তখন আপনার ভাই আপনাকে স্মরণ করিয়ে দেবে, আর যদি আপনার ভাইয়ের অবসাদ আসে, তখন আপনি তাকে স্মরণ করিয়ে দেবেন...। এভাবে আপনারা সৎকর্ম ও খোদাভীতির ক্ষেত্রে পরস্পর সহযোগী হয়ে উঠলেই শয়তান হবে পরাজিত। ৫৮
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।