Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

পুনর্পাঠের জন্য রমজান মাসকে নির্ধারণ করুন। কেননা, অধিকাংশ মুসলিমই তখন কুরআন পাঠের জন্য যথেষ্ট পরিমাণ সময় পায়। তখন আপনি ফজরের আগে কিয়ামুল লাইলেরও অনেক সুযোগ পাবেন, আবার ওই সময়ে তারাবিতে ইমামের পেছনে পূর্ণ কুরআন শ্রবণেরও সুযোগ পাচ্ছেন, চাইলে রাতের শেষ প্রহরেও ইমামের কিরাআত শুনতে পারছেন তাহাজ্জুদের নামাজে। আর আল্লাহ যদি আপনাকে ইতিকাফের তওফিক দেন, তাহলে তো তা পুনর্পাঠের জন্য সুবর্ণ সুযোগ! অতএব দেখা গেল, এই পরিকল্পনামতে বছরে আপনি এক-পঞ্চমাংশ কুরআন হিফজ করতে পারছেন এবং পাঁচ বছরেই ইনশাআল্লাহ আপনার পূর্ণাঙ্গ কুরআনের হিফজ সমাপ্ত হয়ে যাচ্ছে...। অনেকের হয়তো এরই মধ্যে অলসতা এসে গেছে__বলছে: আমি তো এটাকে আরও সহজ ও দ্রুত-সমাধাযোগ্য কিছু ভেবেছিলাম...। কিন্তু এখন দেখছি সে-ই পাঁচ বছর এটার জন্য অপেক্ষা করতে হবে! এ তো দীর্ঘ সময়! আমি বলি-_প্রিয় ভাই, জীবনের কত পাঁট-বছর চলে গেল, অথচ আপনি কুরআনের এতটুকু অংশও মুখস্থ করতে পারেননি! আমরা একটু ভেবে দেখি তো আমাদের গত পাঁচ বছর কীভাবে অতিবাহিত হয়েছে! বাস্তবে সেই সময়টুকু কিন্তু খুবই নিকটের...। অতীতের কথা ভাবলে দেখতে পাবেন, গত পাঁচটি বছরে যা ঘটেছে, তা এই যেন গতকালের কথা...। সময় আসলে খুব দ্রুতই চলে যায়__যেকোনো অবস্থাতেই দ্রুত অতিবাহন সময়ের স্বভাব... আপনি সময় দ্বারা উপকৃত হোন বা ক্ষতিগ্রস্ত, সময় কিন্তু বয়েই যাবে... তবে স্মরণীয় বিষয় হচ্ছে, পাঁচ বছরমেয়াদি এ পরিকল্পনা শুধু তার জন্য, যিনি একদম প্রথম থেকে শুরু করতে যাচ্ছেন। পক্ষান্তরে আপনার যদি পাঁচ পারা মুখস্থ থাকে, তাহলে আপনার লাগবে আর চার বছর; আপনার যদি দশ পারা মুখস্থ থাকে, তাহলে আপনি মাত্র তিন বছরেই বাকিটা হিফজ করে নিতে পারবেন! মনে রাখবেন, গতকালের স্বপ্ন বাস্তবায়িত হয় আজ; আজকের স্বপ্ন বাস্তবায়িত হয় আগামীকাল! ইনশাআল্লাহ। ৫৭

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।