কম যা-ই হোক, তা নির্দিষ্ট করে নিন। পাশাপাশি, এর জন্য আপনার আরও প্রয়োজন একটি সুবিন্যস্ত সিলেবাস ও রুটিন প্রণয়ন করা__যেমন প্রথম বছরে আপনি কতটুকু হিফজ করবেন, দ্বিতীয় বছরে কতটুকু হিফজ করবেন... এ ব্যাপারে আমার পরামর্শ হলো, আপনি পাঁচ বছরে হিফজ পূর্ণ করার পরিকল্পনা গ্রহণ করুন_ অর্থাৎ আপনি যদি একেবারে প্রথম থেকে মুখস্থ করা শুরু করে থাকেন...। আর যদি কুরআনের অর্ধেক বা এক-চতুর্থাংশ পূর্ব থেকেই আপনার মুখস্থ থাকে, সে ক্ষেত্রে আনুপাতিক হারে সময়সীমাটাও কমে আসবে... এ ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণের প্রস্তাব উপস্থাপনের কারণ হচ্ছে, আমার ব্যক্তিগত হিসেবনিকেশ এবং পূর্ণ, অর্ধ ও তারচেয়ে কম অংশের হাফেজদের অভিজ্ঞতা জানার মাধ্যমে আমি এই ফলাফলে থিতু হয়েছি। পাশাপাশি এই বিষয়েও চিন্তাভাবনা করেছি, একটি নির্দিষ্ট সময়ে হিফজে আগ্রহী একজন ব্যক্তি কতটুকু অংশ মুখস্থ করতে পারে... আমি ফলাফল বের করলাম, স্বাভাবিকভাবে সপ্তাহে এক “রুবু: কুরআন হিফজ করা যেতে পারে। আবার কেউ হয়তো এরচেয়ে বেশিও করতে পারবে, আবার কেউ হয়তো এই পরিমাণও করতে পারবে না__ তবে আমি -রুবু*-এর কথা যেটি বললাম, সেটিই হচ্ছে মাঝামাঝি পরিমাণ। আমরা জানি, কুরআনের একেকটি পারা আটটি “রুবু'-তে বিভক্ত। অতএব, এই পরিকল্পনামতে এক পারা হিফজ করতে আপনার আট সপ্তাহ সময় লাগবে। আর এই হিসেবে ছয় পারা (৪৮ “রুবু”) হিফজ করতে আপনার সময় লাগবে ৪৮ সপ্তাহ [৩৩৬ দিন]। আর এটা হচ্ছে কুরআনের এক-পঞ্চমাংশ, কেননা কুরআনে মোট ত্রিশ পারা রয়েছে। পাশাপাশি আমরা জানি, ৫২ সপ্তাহে এক বছর হয়, সুতরাং ৪৮ সপ্তাহ চলে গেলে আপনার হাতে থাকছে আরও চার সপ্তাহ। আর আমার পরামর্শ হলো, এ সময়টিতে আপনি এ বছরে কুরআনের হিফজকৃত অংশ তথা এক- পঞ্চমাংশের পুনর্পাঠ (রিভিশন) করুন। দ্বিতীয়ত আমি বলব, আপনার ৫৬
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।