Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিটি কর্মের সফলতার জন্যই একটি সুষ্ঠু পরিকল্পনা থাকতে হয়, আবার প্রতিটি পরিকল্পনার সামনেই একটি সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হয়। উল্লেখ্য, এখানে সেই লক্ষ্যটি হলো পূর্ণাঙ্গভাবে কুরআনুল কারিমের হিফজ করা। আপনি যদি এ বিষয়টি মাথায় না রেখে হিফজ করা শুরু করেন, তবে আপনি সফল হবেন নাকি ব্যর্থ হবেন, তার কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন না...। তবে পরিকল্পনাকালে আপন পরিস্থিতির বিষয়টি সামনে থাকাও জরুরি। কারণ, এটি ব্যক্তিভেদে বিভিন্ন হতে পারে, অতএব সেটি মাথায় রেখেই কার্যসম্পাদন করতে হবে। দেখা যায়, কোনো ব্যক্তির ধী-শক্তি প্রবল, সে দ্রুত হিফজ করতে পারে, আবার অন্য এক ব্যক্তি তার একদমই বিপরীত; তুলনামূলকভাবে কেউ অনেক সময় পায়, কিন্তু অন্য একজনের ততটা সময় হয় না; কোনো ব্যক্তি দ্বীনের দাওয়াতের কাজ করে, বিভিন্ন জায়গায় বক্তৃতা করে__অতএব, তার হিফজুল কুরআনের প্রয়োজনীয়তা যতটা, যার এসবের দায়িত্ব নেই, তার প্রয়োজন অবশ্যই প্রথমজনের মতো ততটা নয়...। সুতরাং, নানাজনের নানান অবস্থার প্রেক্ষিতে তাদের পরিকল্পনাও ভিন্ন ভিন্ন হওয়া স্বাভাবিক। আর প্রতিটা মানুষই যেহেতু তার আপন অবস্থা সম্পর্কে সম্যক অবগত, সুতরাং সে-মতেই তার আপন পরিকল্পনা সাজানো উচিত... এ ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সময় নির্ধারণ করে নেওয়া। আপনি যদি পূর্ণ কুরআন হিফজ করতে চান, তাহলে একটি সময়সীমা নির্ধারণ করা জরুরি। তিন বছর, পাঁচ বছর, দশ বছর, তারচেয়েও বেশি বা ৫৫

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।