কুরআনুল কারিম হিফজের ক্ষেত্রে এগুলোও খুব গুরুত্বের দাবি রাখে। তবে তা প্রথমোক্ত প্রধান নিয়মনীতির বিকল্প হতে পারবে না কখনোই। আমি জানি, হিফজে আগ্রহী অনেকেই এই সহায়ক নিয়মনীতির ওপরই পূর্ণভাবে নির্ভর করতে চায়; তবে সত্য বলতে, এটি কস্মিনকালেও সন্তব নয়! কেননা, আপনি এসব সহায়ক নিয়মনীতির আলোকে সার্বিক প্রস্ততি নিলেন, কিন্ত উল্লিখিত দশটি বিষয়ের তোয়াক্কা করলেন না-__তাহলে নিশ্চিত থাকুন, আপনি কিছুতেই হিফজ সম্পন্ন করতে পারবেন না। আর যদি কোনোমতে আপনি হিফজ করেও ফেলেন, তবে সেটি প্রকৃতপক্ষে আপনার পক্ষের বদলে বিপক্ষেই যাবে... কেননা, কী-করে আপনি হাফিজে কুরআন হয়ে গেলেন, অথচ আপনি আল্লাহর সন্তষ্টির প্রতি নিষ্ঠাবান নন, কুরআন অনুযায়ী আমল করেন না, গোনাহ ও পাপাচারে মত্ত থাকেন__অথচ আপনার কুরআন আপনাকে সে-সব অনাচার থেকে বিরত রাখতে পারে না!! সারকথা হচ্ছে, এই সহায়ক নিয়মনীতি যদিও-বা আপনাকে মুগ্ধ করে থাকে, তবু প্রথমোক্ত প্রধান বিষয়াদির কথা ভুলে যাবেন না একদম! কেননা, সেগুলোই হচ্ছে মূলত আপনার উত্তম সহায়ক। ৫৪
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।