Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

তবে এক্ষেত্রে একটি উত্তম সমাধান রয়েছে__এমন এক প্রকার নামাজ রয়েছে, আপনি যদি তা নিয়মতান্ত্রিকভাবে আদায় করেন, তবে তা আপনার হিফজ শক্তিশালী করার ক্ষেত্রেও খুব সহায়ক হবে, পাশাপাশি তার জন্য আপনার বিরাট আকারের সওয়াবও অর্জিত হবে__আর সেই সুযোগ হলো কিয়ামূল লাইল। এই কিয়ামুল লাইলে আপনি যত খুশি তিলাওয়াতের সুযোগ পাবেন, পাশাপাশি মধ্যরাতে মহান রবের সামনে দাঁড়িয়ে একান্তে ইবাদতে লিপ্ত হতে পারবেন...। বন্তত কতই-না উত্তম আমল এটি! জান্নাতের পথে কতই-না সংক্ষিপ্ত রাস্তা এটি! ইচ্ছে করলে তখন আপনি বিস্মৃত অংশ ইয়াদ করার জন্য কুরআন তিলাওয়াতে রত হতে পারবেন, আবার চাইলে মুখস্থকৃত অংশগুলো ভালোভাবে রপ্ত করতে বারবার নামাজে দাঁড়িয়ে তা তিলাওয়াত করতে পারবেন। আপনি চাইলে এশার নামাজের পরপর কিয়ামুল লাইল আদায় করতে পারেন, আবার চাইলে মধ্যরাতে বা রাতের শেষ প্রহরেও তা পড়তে পারেন__আর এটাই [রাতের শেষ প্রহর] উত্তম। মোটকথা, যখন আর যে পরিমাণ কিয়ামূল লাইলই হোক, সর্বাবস্থায় এটি এক মহৎ আমল এবং বিরাট প্রতিদানপ্রাপ্তির বিষয়! আল্লাহর কাছে নিবেদন, তিনি আমাদের এই মহা নিয়ামত দান করুন। আয়েশা রা. [আব্দুল্লাহ বিন আবু কায়স রহ.-কে] বলেন, “তুমি কখনো কিয়ামুল লাইল ছেড়ো না। কারণ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তা পরিত্যাগ করতেন না। তিনি যদি অসুস্থ থাকতেন বা অলসতা বোধ করতেন, তবে তা বসে বসে আদায় করতেন।” (৯১) বিশেষত, কুরআন হিফজ করার পর কিয়ামুল লাইল ছেড়ে দেওয়ার ব্যাপারে সতর্ক হোন! মনোযোগ দিয়ে দেখুন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী উপদেশ দিচ্ছেন! আবদুল্লাহ বিন আমর বিন আস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবদুল্লাহ, তুমি অমুক ব্যক্তির মতো হয়ো না, যে একসময় কিয়ামুল লাইল আদায় করত, কিন্তু পরে তা ছেড়ে দিয়েছে...1৮(৯) ১. স্নানে আবূ দাউদ ১৩০১। ১. সাহিহ বৃখারি ১১৫১। ৫২

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।