হিফজ মজবুতকরণে শ্রবণের গুরুত্ব বুঝতে নিম্নোক্ত হাদিসটির প্রতি লক্ষ করুন, এতে এর ভূমিকার প্রতি সুম্ষম ইঙ্গিত রয়েছে__কেননা এটি স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে! যেমন হজরত আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে রাতে কুরআন পড়তে শুনে বললেন, আল্লাহ তার প্রতি রহমত করুন। কারণ, সে আমাকে অমুক অমুক আয়াত মনে করিয়ে দিয়েছে, যাতে আমার বিস্মৃতি এসে গিয়েছিল।”৯) নামাজে কুরআন তিলাওয়াতও আপনার হিফজকে খুব শক্তিশালী করতে পারে। যেমন: প্রথমে সদ্য মুখস্থকৃত অংশটুকু পড়ুন, এরপর পূর্বে হিফজ করা অংশের তিলাওয়াত করুন। কেউ বলতে পারেন, আমি তো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি, তাই নিজে তিলাওয়াত করতে পারি না; বরং ইমামের তিলাওয়াত শুনি কেবল-_অতএব, আমার জন্য এই আমল করা কঠিন। এ ক্ষেত্রে আমি বলব, আল্লাহ আপনাকে বরকত দান করুন...। আপনি যা করছেন, সকল মুসলিম থেকে আমরাও সেটাই কামনা করি_ অর্থাৎ সবাই মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের প্রতি গুরুত্ব প্রদান করুক। কেননা, এটা মোটেও যুক্তিসংগত কথা নয় যে__কেউ কুরআন হিফজ করতে গিয়ে তারচেয়েও গুরুত্বপূর্ণ বিষয় মসজিদের জামাতে নামাজ পড়া ছেড়ে দেবে! -যেকোনো দেশের কুরআন তিলাওয়াত সম্প্রচারমূলক রেডিও চ্যানেলগুলো সরাসরি শুনতে পারি। (সম্পাদক) *. সাহিহ বৃখারি: ৫০৩৮। ৫১
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।