Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

কেননা, তা মানুষের অন্তর থেকে পলায়নপর উটের চেয়েও অধিক বিস্মৃতিময়।” (১০) ইবনু উমর রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কুরআনের অধিকারী ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে উট বেঁধে রাখা ব্যক্তির মতো- যদি সে উটটি বেঁধে রাখে, তবে সেটি তার নিয়ন্ত্রণে থাকবে, আর যদি সে তার বাঁধন খুলে দেয়, তবে তা পালিয়ে যাবে।”(৯। ইবনু উমর রা. থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও বাণী বর্ণিত রয়েছে, “কুরআনের অধিকারী ব্যক্তি যদি দিন-রাত কুরআন মাজিদ তিলাওয়াত করে, তাহলে তা স্মরণ রাখতে পারবে, অন্যথায় তা ভুলে যাবে।”৯) তিলাওয়াত শ্রবণও অনেকটা তিলাওয়াত করার মতোই। কারণ, কুরআনের বারংবার শ্রবণ আয়াতগুলোকে “দীর্ঘমেয়াদি স্মৃতি”-তে প্রবেশ করাতে সাহায্য করে। অতএব প্রিয় ভাই, গাড়ি, বাস, বা ট্যার্সিতে সাথে থাকা অডিও ডিভাইসের মাধ্যমে কুরআন তিলাওয়াত শুনতে থাকুন। তা ছাড়া এটি একধরনের দাওয়াত বলেও গণ্য হবে, বিধায় যতগুলো কানে এই আয়াত পৌঁছবে, সেই সওয়াবও আপনি প্রাপ্ত হবেন...।(৩) অতএব, সম্ভব হলে আপনার সাথে হিফজকৃত অংশের অডিও রাখুন, এতে অধিক কুরআন শ্রবণকরত আপনার হিফজকে আপনি শক্তিশালী করে তুলতে পারবেন। পাশাপাশি, রেডিওতে প্রচারিত কুরআন শোনার প্রতিও আমি জোর সমর্থন জানিয়ে বলছি, আপনার চ্যানেলটি আপনি কুরআন তিলাওয়াতের কোনো চ্যানেলেই রাখুন, নিশ্চয় এতে অনেক বরকত ও কল্যাণ রয়েছে...।৯ **. সাহিহ বুখারি: ৫০৩২, সাহিহ মুসালিম: ৭৯০। *. সাহিহ বৃখারি: ৫০৩১, সাহিহ মসালিম ৭৮৯। ৯. সাহিহ মুসলিম: ৭৮৯। ১. তবে এ ক্ষেত্রে পরিবেশ-পরিস্থিতির প্রতি দৃষ্টি রাখা বাঞ্ছনীয়। যে-স্থলে তা বিরক্তির কারণ হতে পারে, সেখানে উচ্চ আওয়াজে কুরআন তিলাওয়াত উচিত নয়। (সম্পাদক) ৯. উল্লেখ্য, লেখকের দেশ মিশরে সার্বক্ষণিক কুরআন তিলাওয়াত শোনার জন্য ১৯৬৪খ্ি. থেকেই বিজ্ঞাপনহীন আলাদা রেডিও চ্যানেল রয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য, কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমানের এ দেশে এখন অবধি আমাদের সে রকম কোনো রেডিও চ্যানেল নেই। তবে উন্নত প্রযুক্তির বদৌলতে এখন আমরা সহজেই অনলাইনের মাধ্যমে বিশ্বের- ৫০

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।