Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রত্যেক মাসে অন্তত একবার কুরআনুল কারিম খতমের (পাঠ করে শেষ করা) চেষ্টা করা উচিত। যদি এরচেয়েও কম সময়ে পারা যায়, তাহলে তো আরও ভালো। সাহাবায়ে কেরামের একটি বড় অংশই সপ্তাহে একবার কুরআনুল কারিম খতম করতেন; আবার কেউ কেউ তো মাত্র তিনদিনেও খতম করতেন! বুদ্ধিমান প্রতিটি ব্যক্তিই অবগত আছেন, অধিক কুরআন তিলাওয়াতকারী ব্যক্তি অধিক সওয়াবের অধিকারী হয়ে থাকে, পাশাপাশি এটি হিফজকেও আরও শক্তিশালী করে। তা ছাড়া যে-সমস্ত সুরা ও আয়াত এখনো মুখস্থ করা হয়নি, বারবার পড়ার কারণে সেগুলোও স্মৃতিশক্তির কাছাকাছি এসে যাবে, ফলে পরবর্তী সময়ে সেই জায়গাগুলোর হিফজ করা অত্যন্ত সহজ হবে। অধিক তিলাওয়াতের দ্বারা মুখস্থ সুরাগুলো 'স্বল্পমেয়াদি স্মৃতি” থেকে “দীর্ঘমেয়াদি স্মৃতিতে চলে আসে। 'স্বল্পমেয়াদি স্মৃতি'-এর বৈশিষ্ট্য হলো, কোনো বিষয় তাতে দ্রুত মুখস্থ হয়, কিন্তু তার মেয়াদকাল হয় সংক্ষিপ্ত... আর দীর্ঘমেয়াদি স্মৃতি” লম্বা সময় ব্যয় করে তথ্যসমূহ ধারণ করলেও সেগুলো দীর্ঘ সময় ধরে হেফাজত করতে পারে। আর মুখস্থ করার বিষয়াদিকে “দীর্ঘমেয়াদি স্মৃতি'-তে প্রবেশ করানোর সর্বস্বীকৃত পদ্ধতি হলো, সেগুলোর “তাকরার, বা বারংবার পাঠ। অতএব, অধিক তিলাওয়াত হিফজকে সুদৃট করবে__এতে কোনো সন্দেহ নেই। আবদুল্লাহ বিন মাসউদ রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “এটি খুবই খারাপ কথা যে__তোমাদের কেউ বলবে, আমি কুরআনের অমুক অমুক আয়াত ভুলে গেছি; বরং তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে! সুতরাং, তোমরা কুরআন তিলাওয়াত করতে থাকো; ৪৯

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।