ব্যাপার। ফলে যদি কেউ ভুল তাজউইদে কুরআন হিফজ করে ফেলে, দুর্ভাগ্যবশত সারাজীবন সেভাবেই তাকে কুরআন পড়ে যেতে হবে। সঠিক তাজউইদসহ কুরআন হিফজ করার দরুন আল্লাহ তাআলার নিকট উত্তম প্রতিদানের আশা করা যায়। সুতরাং, তাজউইদের রীতিশৈলী যত কঠিনই হোক না-কেন, প্রতিটি কুরআন শিক্ষার্থীরই এর জন্য চেষ্টা- সাধনা করা উচিত। কেননা, কুরআন শেখার এ যাত্রার প্রতিটি কসরতই তার প্রতিদানের পাল্লা ভারী করবে। যেমন আয়েশা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “কুরআন পড়তে দক্ষ ব্যক্তি সম্মানিত রাসুলগণের সাথে থাকবে। আর যে ব্যক্তি [হিফজ দুর্বলতার দরুন] তার জন্য কষ্টকর হওয়া সত্বেও আটকে আটকে কুরআন পাঠ করে, তার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে।”(২৯ উল্লেখ্য, সাহিহ বুখারির বর্ণনায় প্রথমাংশে রয়েছে, “হাফেজ কুরআন তিলাওয়াতকারী ব্যক্তি...” ইমাম নববি রহ. “সন্মানিত রাসুলগণ”-এর ব্যাখ্যায় বলেন, এর দ্বারা এখানে মানুষ নবী-রাসুলদেরও উদ্দেশ্য নেওয়া যায়, আবার ফেরেশতা ওহিবাহকদেরও উদ্দেশ্য নেওয়া যায়__তবে যারাই হোক, প্রকৃতপক্ষে উভয় দলই পরম সম্মানিত ও মর্যাদাবান। একটি বিষয়ে সতর্ক করার প্রয়োজন বোধ করছি, কুরআনের তাজউইদ সরাসরি অভিজ্ঞ কোনো হাফেজ শিক্ষকের নিকট শেখা চাই। কেননা, কোনো বই বা অডিও ক্লিপের উপর নির্ভর করে শুদ্ধ তাজউইদ শেখা অসম্ভব ব্যাপার! তবে প্রথমে শিক্ষকের কাছ থেকে শুনে পরবর্তী সময়ে অডিও ক্লিপ, কম্পিউটার সফটওয়্যার, কুরআনের তিলাওয়াত শোনা বা কোনো তাজউইদের বই ইত্যাদির সহায়তা নেওয়া যেতে পারে। অভিভাবকদের উচিত, শৈশবেই বাচ্চাকে কুরআন হিফজ করানোর জন্য শিক্ষকের ব্যবস্থা করা। আপন সন্তানকে কুরআন হিফজ করানোর বিশাল উপকারের ব্যাপারটি মাথায় রেখে মুসলিম বাবা-মায়েদের জন্য বাচ্চাদের স্মরণশক্তি তেজোদীপ্ত ও প্রখর থাকার এই সময়টিকে যথাযথ মূল্যায়ন করা উচিত... *. সাহিহ মুসলিম: ৭৯৮, সাহিহ বৃখারি: ৪৯৩৭। ৪৮
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।