Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

৪. আল-আসাস ফিত-তাফসির, ইত্যাদি।€১৮) আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, এই মহান গ্রন্থুই আমাদের জীবনের একমাত্র সংবিধান। অতএব, যে ব্যক্তি তা অনুযায়ী আমল করতে চায়, তার জন্য আয়াতসমূহের সঠিক ও শাশ্বত ব্যাখ্যা জানা আবশ্যক। বস্তুত, মর্মসহ একটি আয়াত হিফজ করাও মর্ম না বুঝে দশটি আয়াত হিফজের চেয়ে উত্তম। কুরআন পাঠের জন্য তাজউইদজ্ঞান বড়ই গুরুত্বপূর্ণ বিষয়। বন্তত, কেউ আরবি ভাষাভাষী হলেই সে শুদ্ধরূপে কুরআন পড়তে পারে না। কারণ, কুরআন পাঠের বিশেষ কিছু নীতিমালা আছে, যেগুলো কেবল আল্লাহর কিতাবের জন্যই প্রণীত। আল্লাহ তাআলা চান, আমরা তার কালাম ঠিক সেভাবে পাঠ করি, যে নিয়মে তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম থেকে শিখে সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। আর সেই তাজউইদের সাথেই এই মহৎ জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মান্তরের ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। ইনশাআল্লাহ__কিয়ামত পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে... তাজউইদসহ কুরআন পড়লে হিফজ করাটাও সহজ হয়। এই বিশেষ ধবনিজ্ঞান কুরআনকে একেবারে হৃদয়ে গেঁথে দেয়। অতএব, হিফজে আগ্রহী প্রতিটি মুসলিমের অবশ্যকর্তব্য হলো দ্রুত তাজউইদ শিখে নেওয়া। কেননা, হিফজ সমাপ্ত করার পর সেগুলোর তাজউইদ ঠিক করা অনেকটা দুঃসাধ্য ** উল্লিখিত গ্রন্থগুলোর সব বাংলা ভাষায় অনূদিত নেই, তাই কুরআনের অর্থ ও সংক্ষিপ্ত- বিস্তারিত তাফসিরের জন্য এই গ্রন্থগুলো দেখা যেতে পারে, যথা: “তাফসীরে তাওযীহুল কুরআন” “তাফসীরে মা“আরেফুল-কোরআন” “তাফসীরে ইবনে কাছীর” ইত্যাদি। (সম্পাদক) ৪৭

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।