যে ব্যক্তি হিফজকৃত আয়াতসমূহের মর্ম বুঝতে পারবে, নিঃসন্দেহে তার জন্য হিফজ করা অত্যন্ত সহজ হবে। বিশেষত সে-সব সুরা, যেগুলোতে নানান ঘটনা বর্ণিত হয়েছে অথবা যে-সব আয়াতের প্রসিদ্ধ শানে নুজুল (পটভূমি) রয়েছে। তেমনইভাবে যে-সব আয়াত ফিকহি বিধান সংবলিত, যেমন: অজু, কসম বা জিহারের কাফফারা, রোজা, ভুলক্রমে হত্যার রক্তপণ ইত্যাদি, যেগুলোর হিফজও সহজ হবে বলে আশা করি। যে ব্যক্তি পূর্ণাঙ্গ কুরআন হিফজ করতে চায়, তার জন্য উচিত হচ্ছে সহজ কোনো তাফসিরগ্রন্থের সহায়তা নেওয়া। তাহলে অল্প সময়ে ও সংক্ষেপে অর্থের মর্ম বুঝতে সুবিধা হবে। উদাহরণস্বরূপ যে গ্রন্থগুলো সহায়ক হতে পারে: ১. মুখতাসারু ইবনে কাসির ২. মুখতাসারুত তাবারি ৩. তাফসিরুস সাদি (5-০.)। 7০2) ৪. তাফসিরু মুহাম্মদ ফরিদ ওয়াজদি ৫. তাফসিরুল জালালাইন, ইত্যাদি। তবে কোনো আয়াত বা সুরার বিস্তারিত তাফসির জানতে চাইলে প্রসিদ্ধ পূর্ণাঙ্গ তফসিরগ্রন্থগুলোর শরণাপন্ন হতে হবে। যেমন: ১. তাফসিরে ইবনে কাসির ২. তাফসিরে কুরতুবি ৩. ফি যিলালিল কুরআন ৪৬
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।