Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

যে মাধ্যমটি কখনো নিরাশার সম্মুখীন হয় না, তা হলো নিষ্ঠা ও সততার সাথে মহান রাববুল আলামিনের দরবারে দোয়া করা। আর আমিও আল্লাহ পাকের নিকট দোয়া করি, তিনি আপনাকে কুরআনুল কারিম হিফজ করার নিয়ামত দান করুন, আপনার নিয়ত তার সন্তুষ্টির জন্য একনিষ্ঠ করে দিন এবং কুরআন অনুযায়ী আমল করা আপনার জন্য সহজ করুন। প্রিয় ভাই, দোয়ার জন্য আপনি নিজে কিছু সময় নির্বাচন করে নিন। বিশেষ করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়গুলোতে দোয়া করার নির্দেশনা দিয়েছেন... যেমন: রাতের শেষ প্রহরে, নামাজের শেষে, রমজানের শেষ দশকে-_বিশেষ করে বেজোড় রাতগুলোতে, বৃষ্টি চলাকালীন বা সফরে থাকা অবস্থায় ইত্যাদি। এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন মনে করছি, হিফজুল কুরআনের জন্য বিশেষ কোনো দোয়া বা নির্দিষ্ট কোনো নামাজ নেই। নির্দিষ্ট দৌয়া বা নামাজের যে-সব কথা প্রচলিত রয়েছে, সেগুলো সব ভিত্তিহীন। আপনার মনে যে দোয়া আসে, তা দিয়েই আল্লাহকে ডাকুন__যে ভাষা বা শব্দ আসে, তা-ই বলতে থাকুন। আল্লাহর নিকট দোয়া করি, তিনি আপনার ডাকে সাড়া দিন। 8৫

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।