Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সেই রাখালের ন্যায়, যে তার গবাদি পশু বাদশাহর সংরক্ষিত চারণভূমির আশেপাশে চরায়__বিধায় পশুগুলো সেখানে ঢুকে পড়ার সমূহ আশঙ্কা থাকে। জেনে রেখো, প্রত্যেক বাদশাহরই একটি সংরক্ষিত এলাকা রয়েছে; আর আল্লাহর সংরক্ষিত এলাকা হচ্ছে তাঁর নিষিদ্ধ কাজসমূহ। আরও জেনে রেখো, শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, তা যখন সুস্থ-সুষ্ঠু হয়ে যায়, পুরো শরীরই তখন ঠিক হয়ে যায়। আর সেটা যখন নষ্ট হয়ে যায়, গোটা শরীরই তখন অসুস্থ-অসুষ্ঠু হয়ে পড়ে__আর সে গোশতের টুকরোটি হলো “কলব" (অন্তর)।”(৩১) এই বোধ ইমাম শাফিয়ি রহ. পেয়েছিলেন তাঁর শায়খ ইমাম ওয়াকি রহ.-এর প্রায়োগিক শিক্ষাদানের মাধ্যমে। ইমাম শাফিয়ি রহ.-এর আশ্চর্যজনক ধী-শক্তির খ্যাতি ছিল, কোনোকিছু কেবল একবার দেখেই তিনি মুখস্থ করে ফেলতে পারতেন। কিন্ত একদিন তিনি লক্ষ করলেন, তার মেধা স্বভাবসুলভ কাজ করছে না। তখন তিনি তার শায়খ ওয়াকি রহ.-এর নিকট গিয়ে স্মরণশক্তির বিভ্রাটের কথা জানালেন। উত্তরে তিনি বললেন, আমার মনে হয় এটা তোমার কোনো গোনাহর কারণে হচ্ছে। তখন শাফিয়ি রহ.-এর ভাবতে ভাবতে মনে পড়ল, একবার বাতাসের কারণে এক মহিলার পায়ের গোড়ালির কাপড় উঠে যায় আর সেখানে তাঁর নজর পড়ে। তখন তিনি বুঝতে পারলেন, এই সেই গোনাহ, যা তার স্মরণশক্তিতে বিরূপ প্রভাব ফেলেছে। তখন তিনি জ্ঞান-প্রজ্ঞায় ভরপুর অপূর্ব সেই পঙক্তি-চ্টু্টয় রচনা করেন। তিনি বলেন, ০০০০৬১৪৪)৩০৬০৬ (৬৯৮০৫০৪১৬৮৪ ০০৬৩৪১০১১৯১ ৯১০৯$):9উ$ “স্মরণবিভ্রাটের অভিযোগে এলাম ওয়াকির নিকট, গোনাহ ত্যাগের নসিহতে করলেন পথনির্দেশ...। শুধালেন, ইলম যে এক আলোক, রবের সেই আলোক অর্জিত হয় না কোনো পাপিষ্টের। ** সাহিহ বৃখারি: ৫২, সাহিহ মুসালিম: ১৫৯৯। ৪৩

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।