যে হৃদয় গোনাহর নেশায় আসক্ত, সে হৃদয়ও কি কুরআন ধারণ করতে পারে!! বস্তত, বান্দা যত গোনাহে লিপ্ত হয়, তার হৃদয় তত কলুষিত হয়, আর তা যত বেশি কলুষিত হয়, এই পবিত্র কিতাব ধারণের ওপর তত বেশি শক্তি হারাতে থাকে...। আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “বান্দা যখন একটি গোনাহ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। এরপর যখন সে গোনাহর কাজ পরিহার করে তওবার সঙ্গে ক্ষমা প্রার্থনা করে, তার অন্তর তখন পরিষ্কার ও দাগমুক্ত হয়ে যায়। পক্ষান্তরে সে আবার পাপ করলে তার অন্তরে দাগ বৃদ্ধি পেতে থাকে আর এভাবে তার পুরো অন্তর কালো দাগে ঢেকে যায়। এটাই সেই মরিচা, যা বর্ণনা করে আল্লাহ তাআলা বলেছেন যে, কিখনে। নয়, বরং তাদের কৃতকমরহছি তাদের মনে জং (মারিগা) ধারয়েছে।”” **। [সুরা মুতাফফিফিন: ১৪] এ ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, কেবল স্পষ্ট গোনাহই নয়, বরং আল্লাহ তাআলা আমাদের সন্দেহ-সংশয়জনক গোনাহ থেকেও বেঁচে থাকতে আদেশ করেছেন। যেমন নুমান বিন বশির রা. থেকে বর্ণিত; তিনি বলেন, আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “হালালও স্পষ্ট এবং হারামও স্পষ্ট। আর এ-দুয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়, যার জ্ঞান অনেক মানুষেরই নেই। যে ব্যক্তি সে-সব সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকবে, সে তার দ্বীন ও মর্যাদা রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক বিষয়সমূহে লিপ্ত হয়ে পড়বে, তার উদাহরণ *. জামে তিরামিফি ৩৩৩৪। ৪২
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।