ইলমের ধারক এমন একদল লোকের আবির্ভাব ঘটবে, ইলম যাদের কণ্ঠনালিও অতিক্রম করবে না। তাদের আমলকে তাদের ইলম স্বীকৃতি দেবে না, তাদের গোপন আচরণ বাহ্যিক আচরণের বিপরীত হবে, তারা কোনো মজলিসে বসলে গর্ব-অহংকারে লিপ্ত হবে__এমনকি তাদের কোনো সঙ্গী যদি তাদের ছেড়ে অন্য কারও সাথে উঠবস করে, তবে তার প্রতি তারা ক্রোধান্বিত হয়ে উঠবে...। এরা সেই দল, যাদের সে-সব মজলিসের আমল আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে পারবে না।”(*৩) ইয়ামামার যুদ্ধে হজরত আন্মার বিন ইয়াসির রা.-ও এই রীতি অবলম্বন করেছিলেন। তিনি যখন হাফেজ মুসলিম মুজাহিদদের সাহস দিতে চাইতেন, তখন দাঁড়িয়ে বলতেন, “হে কুরআনের অধিকারীগণ, কুরআনকে হাতল [আমল] দ্বারা সভ্জিত করো।”(*) বুঝা গেল, কুরআন হিফজ করাই মুল লক্ষ্য নয়; বরং হিফজের সাথে অবশ্যই আমলের অনুসারী হতে হবে। সবচেয়ে বড় কথা হলো, হিফজকৃত অংশের ওপর আমল করা হলে তা নতুন অংশের হিফজ করা সহজ করে তুলবে। যেমন প্রবাদ রয়েছে, যে ব্যক্তি জ্ঞাত ইলম অনুযায়ী আমল করে, আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান প্রদান করেন। অতএব, হিফজকৃত অংশের ওপর আমল মূলত কুরআনের নতুন অংশ হিফজ করার পথে সহায়ক ভূমিকা রাখবে। **. সুনানে দারোমি; ৩৯৪। ১. আল-বিদায়া ওয়ান-নিহায়া, ৬/৩৬৭; [দারুল ইহয়ায়িত তুরাছিল আরাবি, প্রথম সংস্করণ- সুত্র: মাকতাবায়ে শামেলা] ৪১
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।