স্বাভাবিকভাবেই তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধ্বংস সে ব্যক্তির জন্য, যে ইলম শিখল, কিন্তু তদনুযায়ী আমল করল না! হযরত আনাস বিন মালিক রা. বলেন, “কিছু কুরআন তিলাওয়াতকারীকে খোদ কুরআন অভিসম্পাত করতে থাকে।”(৯) কিন্ত কুরআন কেন তার তিলাওয়াতকারীকে অভিশাপ দেয়?! কারণ, সে কুরআন পড়ে, মুখস্থ করে; কিন্তু পরবর্তী সময়ে সে অনুযায়ী আমল করে না। সে সুদের আয়াতগুলো পড়ে ও মুখস্থ করে এবং সে জানে যে সুদের লেনদেনকারী ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধে লিপ্ত থাকে__কিন্ত তারপরও সে সুদের কারবার করে! সে পিতা-মাতার সাথে সদাচরণের আয়াত পাঠ করে ও মুখস্থ করে, তাদের মর্ধাদা ও তাদের কষ্ট দেওয়ার শাস্তির ব্যাপারে জানে__তারপরও সে পিতা-মাতাকে কষ্ট দেয়! বস্তত এগুলোই তাকে অভিশাপের উপযুক্ত বানায়... আমরা আল্লাহর নিকট এসব থেকে আশ্রয় কামনা করছি। কুরআনের সাথে আমাদের আচরণ কেমন হবে, সাইয়িদুনা উমর রা. সে ব্যাপারে দারুণ পথ বাতলে দিয়েছেন। তার জীবন থেকে জানা যায়, তিনি যখনই নতুন কিছু মুখস্থ করতেন, সে অনুযায়ী আমল করতেন; এরপর অন্য কিছু মুখস্থের উদ্যোগ নিতেন। কেননা, তিনি বুঝতে পেরেছিলেন, কুরআন এমন কোনো গ্রন্থ নয়, যা কেবল মুখস্থ করা বা বরকত লাভের জন্য অবতীর্ণ হয়েছে; বরং কুরআন মুসলমানদের জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান, সামাজিক ৯. ইহইয়াউ উনৃগি্ভীনঃ ৩২৪। ৩৯
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।