কোনো বিষয়ে ঈর্ষা) করা যায় না। প্রথমত, যাকে আল্লাহ তাআলা কুরআনের জ্ঞান দান করেছেন আর সে দিন-রাত তা তিলাওয়াত করতে থাকে। দ্বিতীয়ত, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন আর সে দিন- রাত তা থেকে দান করতে থাকে”) ৩. ইবনু আব্বাস রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যার হৃদয়ে কুরআনের কিছুই নেই, সে বিধ্বস্ত ঘরের ৮ (২৯) মতো। ৪. আবদুল্লাহ বিন আমর রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “[কিয়ামতের দিন] কুরআনের অধিকারী ব্যক্তিকে বলা হবে, তিলাওয়াত করতে থাকো আর উচ্চে আরোহণ করতে থাকো; দুনিয়াতে যেভাবে তারতিলের সাথে পাঠ করতে, চিক সেভাবেই তারতিলের সাথে পাঠ করে যাও। যে আয়াতে তোমার পাঠ সমাপ্ত হবে, সেখানেই হবে তোমার স্থান।”(০) অতএব, আলোচিত হাদিসগুলোর মাধ্যমে কুরআন হিফজের মূল্য সম্পর্কে ধারণা লাভের পর এবার আপনার অবশ্যকর্তব্য হলো, এই কাজের জন্য সময়, চেষ্টা-সাধনা এবং চিন্তাভাবনা ব্যয়ে আত্মনিয়োগ করা। বস্তত আল্লাহই একমাত্র তওফিকদাতা! ২. এই হাদিসে মূলত রূপকার্থে ঈর্ষা শব্দ ব্যবহার করা হয়েছে। কারণ, এই দুই ক্ষেত্রেও ঈর্ষার মূল অর্থ অনুযায়ী অন্যের নিয়ামত দূরীভূত হওয়ার কামনা করা বৈধ নয়; শুধু এটুকু কামনা করার অবকাশ রয়েছে, আল্লাহ তার নিয়ামতও বহাল রাখুন, পাশাপাশি আমাকেও তার মতো নিয়ামতে সিক্ত করুন। একে আরবিতে “গিবতা” শবে ব্যক্ত করা হয়। (সম্পাদক) ২. সাহিহ বৃখারি: ৫০২৫, সাহিহ মবসালিম: ৮১৫। ১. জামে তিরামীবি ২৯১৩। ”*. জামে তিরামিবি ২৯১৪। ৩৮
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।