যে ব্যক্তি কোনো বিষয় বা বস্তুর মূল্য অনুধাবন করতে পারে, সে তার জন্য চূড়ান্ত পর্যায়ের চেষ্টা-মেহনত ও ত্যাগতিতিক্ষা করতে সক্ষম হয়। এই চিত্র জাগতিক বিষয়াদির ক্ষেত্রেও প্রযোজ্য; মানুষ যখন কোনো কাজের মূল্য এবং তার মাধ্যমে আগত লাভের ব্যাপারে অবগত থাকে, স্বাভাবিকভাবেই সে তার পেছনে অধ্যবসায়ে লিপ্ত হয়ে থাকে। পরকালীন ব্যাপারটিও তা থেকে ভিন্ন কিছু নয়। আপনি যখন কোনো আমলের প্রতিদানের মূল্য অনুধাবন করতে পারবেন, তখন স্বাভাবিকভাবেই তার প্রতি আপনার আগ্রহ-উদ্দীপনা বৃদ্ধি পাবে। উদাহরণত, কোনো এক ব্যক্তি কিয়ামুল লাইল বা জামাতে নামাজ পড়ার বিস্তারিত ফজিলত, পক্ষান্তরে অন্য একজন শুধু এটুকু জানে যে এগুলো বেশ ভালো কাজ, অতএব তারা দুজন যেমন সমান নয়, টিক তেমনইভাবে, যে ব্যক্তি বিস্তারিতভাবে কুরআনের ফজিলত জানে, সেও এই গ্রন্থের একটু-আধটু ফজিলত জানা ব্যক্তির অনুরূপ নয়...। প্রিয় ভাই, নিম্নে আমরা কুরআন সম্পৃক্ত কিছু ফজিলতের কথা উল্লেখ করছি। তবে আমাদের অনুল্লেখিত বাণীও রয়ে গেছে প্রচুর পরিমাণে... ১. হযরত আনাস বিন মালেক রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “কুরআনের অধিকারীরা হচ্ছে আল্লাহর পরিজন এবং তাঁর বিশেষ বান্দা।” ১৯) ২. ইবনু উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “দুটি বিষয় ছাড়া অন্য ১. সুনানুল কৃবরা লিন-নাসায়ি ৭৯৭৭। ৩৭
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।