সে কুরআন তিলাওয়াত, নতুন হিফজ বা পেছনের মুখস্থ অংশকে ঝালিয়ে নিতে প্রচেষ্টায় লিপ্ত হবে না। সত্য বলতে, এই দৃঢ় সংকল্পই ব্যক্তিকে হিফজুল কুরআনের সৌভাগ্য প্রাপ্তি পর্যন্ত পৌঁছে দেয়... শাদ্দাদ বিন আওস রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “বুদ্ধিমান সে ব্যক্তি, যে নিজের নফসের হিসাবনিকাশ রাখে এবং মৃত্যু-পরবর্তী জীবনের জন্য আমল করে। আর নির্বোধ সেই ব্যক্তি, যে তার নফসের চাহিদা পুরণ করতে থাকে, আবার আল্লাহ তাআলার নিকট [বৃথা] আশা পোষণ করে।”২) অতএব, যে ব্যক্তি আল্লাহর কাছে কুরআন হিফজ করতে পারার আশা রাখে, কিন্তু সে ব্যাপারে কোনোরূপ দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করে না- সে হচ্ছে মূলত নির্বোধ, অলীক বিশ্বাসে আক্রান্ত; দ্বীন ইসলামের স্বভাব-প্রকৃতি অনুধাবনের ব্যাপারে সে ব্যর্থ। এজন্য বলছি, প্রিয় ভাই, অধ্যয়নরত এই পুস্তিকা শেষ করার সাথে সাথে আজই আপনি কুরআন হিফজের কাজে আত্মনিয়োগ করুন! আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবেন না যেন...। আর “অচিরেই করব" বাক্য থেকে বেঁচে থাকুন; আজ নয়, বরং কাল করব__এমন গড়িমসি আপনাকে যেন ধোঁকায় না ফেলে! অনেকের অনেক নেক আমলের সুযোগ নষ্ট হয়ে যায় শুধু এ কারণে যে__তারা ভেবেছিল কাল বা পরশু শুরু করব অথবা ওই কাজটা শেষ হলে এই কাজটায় মনোযোগ দেবো...। অতএব, দৃঢ় প্রতিজ্ঞাপূর্ক আপনি আপনার সন্তানদের নিয়ে আজই এই মহান কর্মে আত্মনিয়োগ করুন! *. স্নানে ইবনে মাজাহ ৪২৬০, জামে তিরামিফি ২৪৫৯, মুসনাদে আহমাদ ১৭১২৩। ৩৬
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।