আপনি যখন কুরআন নিজে হিফজ করার পর তা অন্যদের হিফজ করিয়ে, তাজউইদ শিখিয়ে বা তাফসির করে মানুষের কাছে পৌঁছাবেন, তখন প্রমাণিত হয়ে যাবে, আপনি হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ একজন। এ কথা আমি বলছি না, বরং বুখারি শরিফে উসমান বিন আফফান রা. থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এটি! তিনি বলেন,“তোমাদের মধ্যে সর্বোত্তম সে, যে কুরআন শেখে ও শেখায়।” (৯) আমরা সমাজে একজন দায়িত্বশীল হাফেজ ডাক্তার চাই, আমরা চাই একজন দায়িত্বশীল হাফেজ ইঞ্জিনিয়ার, চাই একজন দায়িত্ববান হাফেজ কৃষক ও হাফেজ কাঠমিস্ত্ি...। আমরা সামাজিক পেশাসমূহে দক্ষতার প্রতি গুরুত্বদানের পাশাপাশি হিফজ ও দায়িত্বশীলতার গুণ সম্পৃক্ত করে দিতে পারলে একটি দাওয়াতি বিপ্লব ঘটানো সম্ভব হবে। এভাবে মানুষরা তাদের পেশাগত দক্ষতা এবং ইসলাম, দায়িত্বশীলতা ও কুরআন হিফজের মাঝে সমন্বয় ঘটাতে সক্ষম হবে। বন্তৃত এটি হবে এক আদর্শিক দাওয়াতি বিপ্লব, অন্য কোনো আহান যার সমতুল্য হতে সক্ষম হবে না। এই হলো কুরআন হিফজের ক্ষেত্রে কিছু উত্তম নিয়তের উদাহরণ। তবে এ ক্ষেত্রে সকল মুসলমানেরই অন্য আরও অনেক নেক নিয়ত লালনের অবকাশ রয়েছে নিঃসন্দেহে... *. সহিহ বৃখারি, ৫০২৭। ৩৪
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।