Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

এই নিয়তের ফলে কিয়ামত দিবসে পুরো কুরআনই আপনার জন্য ঢাল হবে। তা ছাড়া এটি সেই মহান লক্ষ্য, যার জন্যে উৎসর্গ করা হয়ে থাকে উম্মাহর দেহ-প্রাণ সবকিছু... মুআজ বিন আনাস রা. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কুরআন পাঠ করে এবং তদনুযায়ী আমল করে, কিয়ামতের দিন তার পিতা-মাতাকে এমন মুকুট পরানো হবে, সূর্য তোমাদের ঘরে বিরাজমান হলে যে আলো হতো, সেটি তার চেয়েও উজ্্বল হবে। তাহলে যে ব্যক্তি কুরআন অনুযায়ী আমল করে, তার [মর্যাদার] ব্যাপারে তোমাদের কী ধারণা!” হাদিসটি সনদের বিচারে যদিও দুর্বল, কিন্তু যে-সকল বাবা-মা তার সন্তানদের কুরআনের হাফেজ বানান, তাদের প্রতিদান যে হবে শ্রেষ্ঠতম, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অতএব, কুরআন হিফজের ক্ষেত্রে সন্তানদের শৈশবকে কাজে লাগানোর জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এটি এক সুবিধাজনক বিষয়। আমাদের স্মরণ রাখা উচিত, বাচ্চাদের স্মরণশক্তি প্রাপ্তবয়স্কদের স্মরণশক্তির তুলনায় প্রখর হয়। যেমন প্রবাদ ছিল, বাল্যকালের শিক্ষা পাথরে খোদাই করার মতো স্থায়িত্ব পায়)। ইমাম দারেমি রহ. আবু উমামা বাহিলি রা. থেকে বর্ণনা করেন, “তোমরা কুরআন তিলাওয়াত করো আর নির্ভরকৃত এসকল [লিখিত] কুরআন যেন তোমাদের প্রবঞ্চিত করতে না পারে। মনে রেখো, আল্লাহ এমন অন্তরকে শাস্তি দেবেন না, যা কুরআনকে প্রকৃতরূপে ধারণ করে থাকে।”(১৩) ১. সুনানে আবু দাউদ ১৪৪৮। ১. সুনানে দারোমি: ৩৩৬২। ৩৩

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।