Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রতিটি আমল নিয়তের উপর নির্ভরশীল; মানুষ তার নিয়ত অনুযায়ীই প্রতিফল পাবে। অতএব, যার হিজরত হবে জাগতিক উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিয়ের জন্যে, তবে তার হিজরত সে উদ্দেশ্যেই গণ্য হবে, যে জন্যে সে হিজরত করেছে।”(২০) কোনো আমলের দ্বারা বান্দার নেক নিয়তের পরিমাণ যত বৃদ্ধি পাবে, আল্লাহর কাছে তার আমলের প্রতিদানও ততটা বড় হবে। উল্লেখ্য, কখনো বান্দা একটি পুণ্য-কাজের মাধ্যমেই একাধিক নেক নিয়ত রাখতে পারে। আর হিফজুল কুরআনের ক্ষেত্রেও সেই সংখ্যা বাড়ানোর সুযোগ রয়েছে। উদাহরণস্বরূপ আপনি যে নিয়তগুলো করতে পারেন: কেননা একজন হাফেজ তার স্মৃতিশক্তি ব্যবহার করে সর্বস্থানেই কুরআন তিলাওয়াত করতে সক্ষম হয়; সে এমন স্থানেও তা তিলাওয়াত করতে পারে, যেখানে কুরআন শরিফ বের করার পরিবেশ নেই। যেমন ধরুন, সে পথে হাঁটছে বা গাড়ি চালাচ্ছে কিংবা গাড়ির ভেতর প্রচণ্ড ভিড়ের কারণে সেখানে কুরআন বের করার সুযোগ নেই অথবা সে এমন কোথাও আছে, যেখানে হাতের কাছে কুরআন শরিফ নেই-যেমন ক্লিনিকে, অফিসে, সফরে বা অন্য কোথাও... অথচ সে স্পষ্ট জানে, কুরআনের একেকটি অক্ষর পাঠে রয়েছে দশটি করে নেকি; রয়েছে এমন প্রতিদান, বান্দার পক্ষে যা অনুমান করাও অসন্তব! লক্ষণীয় বিষয় হচ্ছে, অন্যান্য সুরা না জানার দরুন কিয়ামুল লাইলে নির্দিষ্ট কিছু সুরা বারবার পড়তে পড়তে মানুষের মধ্যে অবসাদ চলে আসতে পারে। কিন্তু একজন হাফেজে কুরআন প্রতিদিন ভিন্ন ভিন্ন সুরা তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর পুরো কিতাবের স্বাদ নিতে পারে এবং সেই অবসাদ্টুকু তাকে ছুঁতে পারে না। ১. সাহিহ বৃখারি: ১, সাহিহ মৃসালিম: ১৯০৭। ৯. এশার পর থেকে ফজরের ওয়াক্ত পর্যন্ত রাত জেগে যে-সমস্ত ইবাদত করা হয়, সামগ্রিকভাবে তাকে “কিয়ামুল লাইল,” বলে। এতে তাহাজ্জুদের নামাজসহ অন্যান্য ইবাদত অন্তর্ভৃক্ত। (সম্পাদক) ৩২

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।