এমনইভাবে এমন এক ব্যক্তির বিচার হবে, যাকে আল্লাহ তাআলা সচ্ছলতা এবং সর্ববিধ বিত্ত-বৈভব দান করেছিলেন। তাকে উপস্থিত করা হলে আল্লাহ তার ওপর যে-সমস্ত নিয়ামত দান করেছেন, সে কথা স্মরণ করিয়ে দেবেন এবং সে তা স্বীকারও করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এসব নিয়ামতের বিনিময়ে তুমি কী আমল করেছ? জবাবে সে বলবে, যতসব খাতে সম্পদ ব্যয় করা আপনি পছন্দ করতেন, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে তার সমস্ত খাতেই আমি সম্পদ ব্যয় করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ; বরং তুমি তা করেছিলে লোকে যেন তোমাকে দানবীর বলে অভিহিত করে; আর তা করাও হয়েছে! অতঃপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হলে তাকেও উপুড় করে টেনে-হিচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে।”১৮) সন্তাব্য বিষয় ছিল, জাহান্নামের আগুন সর্বপ্রথম প্রজ্বলিত হবে কোনো হত্যাকারী, ব্যভিচারী বা মদপানকারীর জন্যে; কিন্তু আল্লাহ তাআলা তাঁর সন্তুষ্টির তোয়াক্কা না করে মানুষের সন্তুষ্টি কামনার ভয়াবহতা স্পষ্ট করতে চেয়ে সে দিবসে প্রথম ফায়সালা করার সিদ্ধান্ত নিলেন এমন এক দলের, যারা আমলে ছিল নিষ্ঠাহীন; যারা আমলের সওয়াব বা রবের সন্তষ্টির ধার ধারেনি-_কেবলই দুনিয়ার স্বার্থের পেছনে হন্যে হয়ে ছুটেছে...। হজরত আবু সাঈদ খুদরি রা. বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমরা কুরআন শিক্ষা করো এবং তার মাধ্যমে জামাত প্রার্থনা করো-_সেই জাতি আসার পূর্বে, যারা তা শিক্ষা করবে জাগতিক স্বার্থ লাভের উদ্দেশ্যে। মনে রাখবে, তিন শ্রেণির লোক কুরআন শিক্ষা করে থাকে-_কিছু লোক তা নিয়ে গর্ব-অহংকার করে, কিছু লোক তার মাধ্যমে স্বার্থ হাসিল করে আর কিছু লোক মহান আল্লাহর সন্তুষ্ট লাভের জন্যেই তার তিলাওয়াত করে।”(১৯) বান্দার ইখলাস যতটা শক্তিশালী হবে, খোদার কাছে তার পুণ্যের হিসেবও ততটা পুষ্ট হবে। যেমন সহিহ বুখারি ও মুসলিমে ইখলাসের বিষয়টিকে সামগ্রিকভাবে ধারণ করতে পারে, উমর রা. থেকে তেমন একটি হাদিস বর্ণিত হয়েছে__তিনি বলেন, “আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি *. সাহিহ মুসালিম ১৯০৫। ৯. শয়াবুল ঈমান: ২৩৮৯। ৩১
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।