Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

দুনিয়াবি স্বার্থ লাভের জন্য অর্জন করে, তবে কিয়ামতের দিন সে জান্নাতের সুগন্ধিও পাবে না।”৯) ইমাম মুসলিম রহ. আবু হুরাইরা রা.-এর সুত্রে একটি হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহর সন্তষ্টিকে গৌণ রেখে মানুষের সন্তুষ্টির লক্ষ্যে কাজ করার ভয়াবহতা স্পষ্ট আকারে বিবৃত হয়েছে। আবু হুরাইরা রা. বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার করা হবে একজন শহিদের। তাকে উপস্থিত করা হলে আল্লাহ তার ওপর যে-সমস্ত নিয়ামত দান করেছিলেন, সে কথা উল্লেখ করবেন এবং সে তা স্বীকারও করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এর বিনিময়ে তুমি কী আমল করেছিলে? সে বলবে, শহিদ হওয়া পর্যন্ত আমি আপনার পথে যুদ্ধ করে গেছি...। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ; বরং তুমি যুদ্ধ করেছিলে লোকে যেন তোমাকে বীর-বাহাদুর বলে প্রশংসা করে; আর তা বলাও হয়েছে! এরপর আল্লাহর ফায়সালা অনুযায়ী তাকে উপুড় করে টেনে- হিচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এমনইভাবে এমন অন্য এক ব্যক্তির বিচার করা হবে, যে ইলম অর্জন ও বিতরণ করেছে এবং কুরআন মাজিদ অধ্যয়ন করেছে। তাকে হাজির করা হলে আল্লাহ তাআলা তার ওপর যে-সমস্ত নিয়ামত দান করেছিলেন, সে- কথা স্মরণ করিয়ে দেবেন এবং সে তা স্ত্বীকারও করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, নিয়ামত পেয়ে বিনিময়ে তুমি কী আমল করেছ? জবাবে সে বলবে, আমি ইলম অর্জন করেছি, অপরকে তা শিক্ষা দিয়েছি এবং আপনারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কুরআন অধ্যয়ন করেছি। জবাবে আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছ; তুমি তো ইলম অর্জন করেছিলে লোকে যেন তোমাকে আলেম বলে, কুরআন তিলাওয়াত করেছিলে লোকে যেন তোমাকে কুরআনের কারি বলে; আর তেমনটি হয়েছেও! তারপর আল্লাহর ফায়সালা অনুযায়ী তাকেও উপুড় করে টেনে-হিচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। *. স্নানে আবৃ দাউদ: ৩৬৫৬।

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।