তবে সারকথা হচ্ছে, প্রধান ও সহায়ক নিয়মনীতি_উভয়টির মাধ্যমেই উপকার লাভ করতে পারলে একটি উত্তম ফলাফলে পৌঁছা সম্ভব হবে নিঃসন্দেহে। বলে রাখা ভালো, অনেক যুবক হয়তো ভেবে বসে আছেন, আমি এই আলোচনায় তাদের এমন কোনো জাদুমন্ত্র শিখিয়ে দেবো বা পথপন্থা বাতলে দেবো, যা দ্বারা তারা অল্প-কয়েক দিন বা মাসেই সুষ্ঠুভাবে পূর্ণ কুরআনের হিফজ সম্পন্ন করে ফেলতে পারবে! কিন্তু বুদ্ধিসম্পন্ন ব্যক্তিমাত্রই বুঝবেন আশা করি, এটি সারশূন্য একটি ভ্রান্ত ধারণা ব্যতীত কিছুই নয়...। প্রিয় ভাই, স্মরণ রাখবেন__হিফজুল কুরআন হচ্ছে এক গুরুদায়িত্ব, এর জন্য চাই চুড়ান্ত পর্যায়ের ত্যাগতিতিক্ষা! পবিত্র এ গ্রন্থের হিফজ এক ্রেষটত্বপূর্ণ লক্ষ্য, তা অর্জনে প্রয়োজন দীর্ঘ সময় ও অধ্যবসায়। ফরিয়াদ মহামহিমের নিকট, এখানে আলোচিত প্রতিটি নিয়ম দ্বারা তিনি আমাদের উপকৃত করুন! নিশ্চয়ই তিনি সবকিছুতে সক্ষম এবং সবার ফরিয়াদে সাড়া দানকারী। ২৮
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।