এবার আমি এখানে এমন কিছু নিয়মনীতি উপস্থাপন করব, যেগুলো এই মহান কিতাব হিফজ করতে সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। বিস্তৃত অধ্যয়ন, ব্যক্তিগত চিন্তাভাবনা এবং বিভিন্ন হাফেজের অভিজ্ঞতাসমূহ একত্র করে আমি সেগুলো প্রস্তুত করেছি। কিন্তু তারপরও, এগুলো নিছক একজন মানুষের ভাবনাপ্রসূত বিষয়, ফলে তাতে অবশ্যই বর্ধনের অবকাশ রয়েছে, যে-কেউ এতে হস্তক্ষেপের অধিকার রাখে। অতএব, বিজ্ঞ পাঠকের নিকট আমার আবেদন থাকবে, এই পুস্তিকায় অনুপস্থিত নতুন কোনো পদ্ধতি বা অভিজ্ঞতালরূ উপকারী বিষয় যদি আপনার অবগতিতে থাকে, যা হিফজুল কুরআনে সহায়ক হতে পারে, তবে উদারচিন্তে তা জানিয়ে আমাদের বাধিত করবেন_ আমরা পরবর্তী সংস্করণে তা যোগ করে নেবো ইনশাআল্লাহ; পাশাপাশি, এই পদ্ধতির অনুসরণে কোনো নেক আমল সংঘটিত হওয়ার ফলে মহান রবের নিকট তোলা থাকবে আপনার প্রতিদান...। আমি ভূমিকায় উল্লেখ করে এসেছি, পুস্তিকায় বর্ণিত নিয়মপদ্ধতিগুলো দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, যথা: প্রথম ভাগে আলোচিত হয়েছে সে-সকল প্রধান নিয়মনীতি, একজন হাফেজের জন্য যেগুলো ব্যতীত গত্যন্তর নেই। তবে আফসোসের বিষয় হচ্ছে, অনেক হাফেজের সাথে কথা বলে দেখেছি, হিফজ এবং ইয়াদের (স্মরণ রাখা) ক্ষেত্রে তারা প্রধান নিয়মগুলো বাদ দিয়ে সহায়ক পদ্ধতিগুলোর ওপরই পুরোপুরি নির্ভর করে থাকে। বন্তত এটি বোধহীনতা এবং অনুধাবনগত দুর্বলতারই বহিঃপ্রকাশ! যাই হোক, আমি মনে করি, প্রথম ভাগের এ সমস্ত বিষয় থেকে উদাসীন থাকার কোনো সুযোগ নেই, এগুলোর গুরুত্ব অনুধাবন করা প্রত্যেকের জন্য অবশ্যকর্তব্য!! আর দ্বিতীয় ভাগে আলোচিত হয়েছে হিফজের ক্ষেত্রে সহায়ক নিয়মগুলো। বস্তত, স্বস্থানে এগুলো যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে তাতে যেকোনো ধরনের পরিবর্তন-সংযোজন-বিয়োজন প্রযোজ্য। কারণ, এগুলোর ক্ষেত্রে সময় ও বিভিন্নজনের দৃষ্টিভঙ্গিভেদে সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন হতে পারে। ২৭
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।