এ কথা সর্বজ্ঞাত ও সুস্পষ্ট, কুরআনুল কারিম হিফজ করা এমন কোনো সহজসাধ্য বিষয় নয় যে এর পেছনে দীর্ঘ সময় প্রদান ও কষ্ট-মেহনত ছাড়াই যে-কারও পক্ষে তা সম্পন্ন করে ফেলা সন্তব হবে। যেমন আবু মুসা আশআরি রা. থেকে বর্ণিত এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বাণী বিবৃত হয়েছে, “তোমরা কুরআনের ব্যাপারে যত্রুবান হও। যার হাতে মুহাম্মদের প্রাণ, সেই মহান সত্তার শপথ করে বলছি__কুরআন [মানুষের মন থেকে] রশিসহ পলায়নপর উটের চেয়েও অধিক বিস্মৃতিময়।”(১। এমনই বর্ণনা মুসনাদে আহমাদেও রয়েছে। তবে সত্য বলতে, আল্লাহ পাকের ইচ্ছা হলে যেকোনো কঠিন কাজই যে-কারও জন্য সহজ হয়ে উঠতে পারে। যেমন আল্লাহ তাআলা বলেন, ৬০ এগড “যে ব্যাক্তি আলাহর উপর ভরসা করে, তার জন্যে তিনিই যথেইউ।” [সুরা তালাক : ৩] এ ছাড়া ইবনে আববাস রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “তোমাদের কিছু চাওয়ার থাকলে, তা আল্লাহ তাআলার নিকটই চাও; কোনো সাহায্যের প্রয়োজন হলে, আল্লাহর নিকটই সেই প্রার্থনা জানাও।”৯১) পাশাপাশি প্রবাদ বাক্য রয়েছে যে, “হাজার মাইলের পথ_ শুরু যে তার প্রথম কদমেই...।” *. সাহিহ মুসালিম : ৭৯১। *. জামে তিরামীফি ২৫১৬। ২৬
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।