একেকটি দায়িত্ব। অতএব, মুসলিমরাই যদি শঙ্কিত হয়ে পিছিয়ে পড়ে, তবে এ সকল দায়িত্ব পালন করতে কে এগিয়ে আসবে, বলুন?! তা ছাড়া, সওয়াব ও প্রতিদান নিণীত হয় পরিশ্রম অনুসারে; স্বতঃসিদ্ধ বিষয় হচ্ছে, যে ব্যক্তি উদ্দেশ্য পূরণের লক্ষ্যে চেষ্টা-সাধনায় লিপ্ত হয় এবং সেই লক্ষ্যে রাত্রি জাগরণ করে, হতোদ্যম ও অলস ব্যক্তি কখনো তার বরাবর হতে পারে না! বন্তত, এ ক্ষেত্রে নিয়ত ও কর্মোদ্যমতাই মুখ্য, সফলতার ওপর কোনো কিছু নির্ভর করে না। অন্যদিকে মহান আল্লাহ তো আমাদের সামর্থ্য জানেনই_ আর তিনিই আমাদের হিসাবনিকাশ গ্রহণ করবেন। [অতএব ভাবনার কিছু নেই] দয়াময়ের নিকট প্রার্থনা, তিনি আমাদের সকলকে তার দ্বীনের কাজের জন্য কবুল করুন। পূর্বে উল্লেখিত আলোচনাসমূহের মাধ্যমে এটি প্রতিভাত হয়, ইসলামে কুরআন মুখস্থকারী হাফেজদের রয়েছে সুউচ্চ মর্যাদা, আর তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ কিয়ামত অবধি... ইমাম মুসলিম রহ. বর্ণনা করেন, নাফে বিন আবদুল হারেস রা. উসফান নামক স্থানে উমর রা.-এর সাথে সাক্ষাৎ করেন। উমর রা. তাকে মক্কার প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, আপনি আপনার দায়িত্বপ্রাপ্ত অঞ্চলের ভার কাকে দিয়ে এসেছেন? তিনি বললেন, ইবনু আবযাকে। উমর রা. জিজ্ঞেস করলেন, এই ইবনু আবযা কে? তিনি (নাফে) বললেন, আমাদের একজন “মাওলা”৯)। উমর রা. ৯. মাওলা" শব্দের একাধিক অর্থ রয়েছে। যেমন আজাদকৃত গোলামকে তার মনিবের দিকে সম্বন্ধ করে অমুকের মাওলা বলা হয়। আবার হালিফকেও মাওলা বলা হয়-__হালিফ হচ্ছে, যে দুর্বল ব্যক্তি বা গোত্র কোনো শক্তিশালী, ক্ষমতাবান ব্যক্তি বা গোত্রের সহযোগিতাপ্রাপ্তির উদ্দেশ্যে শর্তের ভিত্তিতে সন্িচুক্তিতে আবদ্ধ হয়। তখন তাদের সেই শক্তিশালী ব্যক্তি বা গোত্রের দিকে সম্বন্ধ করে পরিচয় প্রদান করা হয়, যেমন কুরাইশ গোত্রের মাওলা/হালিফ। ২৪
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।