Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

উল্লেখ্য, অন্য রেওয়ায়াতে “ইসলামের ক্ষেত্রে অগ্রগামী”-এর স্থলে “বয়সে প্রবীণ বলে বর্ণিত রয়েছে। এমনইভাবে ইসলাম কুরআনের এ সকল ধারককে অন্যদের উপর প্রাধান্য দিয়েছে ফতোয়া দান এবং পরামর্শ ও মতামত প্রদানের ক্ষেত্রে। কেননা, আল্লাহ যার হৃদয়কে কুরআনের আলোয় আলোকিত করেছেন, সে বাতিলের বিপরীতে হক এবং ভুলের বিপরীতে সঠিক বিষয় অনুধাবনে অধিক সক্ষম হবে। যেমন হজরত ইবনে আববাস রা. বলেন, “কুরআনের জ্ঞানী শবীণ-যুবা নির্বিশেষে উমর রা.-এর সভাসদ এবং উপদেষ্টা হতেন।” *? যুদ্ব-জিহাদেও হাফেজে কুরআনরা অন্যদের চেয়ে দৃঢ়পদ হয়ে থাকেন। বরং অন্যদের দায়দায়িত্ব বহনের জন্য তাদেরই নির্বাচন করা হয়ে থাকে, তাদের নেতৃত্বেই পরিচালিত হয় সেনাদল। যেমন প্রসিদ্ধ ইয়ামামার যুদ্ধে মুসলমানরা তখন ময়দানে; যখনই মুসলিম শিবিরে বিপর্যয় দেখা দিত, সেনারা তখন “হে আহলুল কুরআন” বলে ডেকে তাদের কাছে সাহায্য কামনা করতো। তখন কুরআনের হাফেজরা এগিয়ে আসতেন আর তাদের পেছনে অন্যরাও উদ্যমের সাথে যুদ্ধে লিপ্ত হতো। এভাবে এক যুদ্ধেই পাঁচশত হাফেজে কুরআন শহিদ হয়ে যান। তাদের শাহাদাতের পর সেনারা “হে আহলুল বাকারা” বলে কুরআনের ধারকদের সাহায্য চাইতো। অতঃপর তারাও যুদ্ধে লিপ্ত হতেন। এভাবে বহু সংখ্যক কুরআনের ধারক শহিদ হয়ে যান...। বস্তুত এ ধরনের ঘটনা আমাদের নিকট স্পষ্ট করে, কুরআনের ধারকদের ওপর যুগে যুগে কতটা দায়দায়িত্ব অর্পিত থাকত। তবে কারও এ কথা বলা সংগত হবে না যে, “এটি অনেক ভারী ও গুরুদায়িত্ব, অতএব শুধু শুধু নিজের কাঁধে এই ভার বহন করার কোনো মানে হয় না...” বরং এ ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে, ইসলামের প্রতিটি বিধানই মূলত আমাদের দায়িত্বের আওতায় পড়ে। যেমন যুদ্ধ-জিহাদ একটি দায়িত্ব, দাওয়াত একটি দায়িত্ব, এমনইভাবে শাসন ও অন্যায়ের বিরুদ্ধে বলাও *. সাহিহ বুখারি: ৪৬৪২। ২৩

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।