Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

তাঁর জন্য ঠাট্টামশকরাকারী, অনর্থক কাজে লিপ্ত এবং উদাসীন প্রকৃতির লোকের সাথে অংশগ্রহণ-উঠবস করা উচিত নয়!”।”) তিনি আরও বলেন, “কুরআনের ধারক যিনি, খলিফা [শাসক] বা এমন কারও কাছে তার কোনো প্রয়োজন থাকতে পারে না।”(৮) ইবনে মাসউদ রা. এবং ফুজাইল বিন ইয়াজ রহ. যে বৈশিষ্ট্যগুলোর বিবরণ দিলেন, তাতে স্পষ্ট যে__হিফজুল কুরআন হচ্ছে গুরুত্বপূর্ণ এক প্রকার প্রশিক্ষণ, যা ব্যক্তি ও জাতি গঠনে অবদান রেখে থাকে। আর মুসলিম জাতিতে যদি এমন গুণসংবলিত ব্যক্তিদের আধিক্য সৃষ্টি হয়, তবে সে জাতি হবে নিশ্চিত অমর, অক্ষয়...। আল্লাহ পাক হাফেজে কুরআনদের মহান এক দায়িত্ব দিয়েছেন, যা মূলত সর্বোৎকৃষ্টদেরই দেওয়া হয়ে থাকে। তারা কুরআন ও তার তাজউইদে (কুরআন পাঠের নিয়মকানুন) দক্ষ হওয়ার কারণে তাদের নিকট ইসলামের সুমহান ইবাদত নামাজের দায়িত্ব অর্পণ করা হয়েছে। আবু মাসউদ আনসারি রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি কুরআন পাঠে সর্বাপেক্ষা জ্ঞানী, সে-ই লোকদের নামাজের ইমামতি করবে। সবাই যদি এ ক্ষেত্রে সমপর্যায়ের হয়, তবে যে ব্যক্তি সুন্নত [নামাজের বিধিবিধান] সম্পর্কে অধিক জ্ঞাত, সে ইমামের দায়িত্ব পালন করবে। সুন্নাহর ব্যাপারেও যদি সবাই সমান হয়, তবে হিজরতের ক্ষেত্রে যে অগ্রগামী, সে ইমাম হবে। তারা সবাই এ ক্ষেত্রেও যদি সমপর্যায়ের হয়, তবে যে ব্যক্তি ইসলামের ক্ষেত্রে অগ্রগামী, সে ব্যক্তি নামাজ পড়াবে। আর কেউ যেন কোনো ব্যক্তির কর্তৃত্বাধীন স্থানে নামাজ না পড়ায় এবং কারও বাড়িতে তার অনুমতি ব্যতীত তার ব্যক্তিগত আসনে না বসে।”৯) " আত-তিবয়ান লিন-নবাবি : ৫৫। ”. আত-তিবইয়ান লিন-নবাবি : ৫৫। _ অর্থাৎ যথাসম্ভব দূরে থাকা। কারণ, আল্লাহ তাআলা তাকে কুরআনের জ্ঞান দানের মাধ্যমে যে দ্বীনি নেতৃত্ব প্রদান করেছেন, শাসক এবং তদশ্রেণীয়দের সঙ্গে উঠবসের ফলে সেই নেতৃত্বের মাহাত্ম্য ও গুরুত্ব কমে আসে। (সম্পাদক) ১. সাহিহ মুসালিম : ৬৭৩। ২২

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।