Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

আমি বিশেষ গুরুত্ব দিয়ে বলতে চাই, কুরআন হিফজ করে হাফেজ হওয়ার সাথে সাথে ব্যক্তির দায়িত্ব বেড়ে যায় বহুগুণ। যাকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেন, তার উপলব্ধি আসা উচিত, কুরআন হিফজের সাথে সাথে তার নবজীবন শুরু হতে যাচ্ছে, কারণ আজ থেকে তার বুকে সংরক্ষিত আছে পবিত্র এক গ্রন্থ। অতএব তার জন্য জরুরি হলো, কুরআন হিফজের পূর্বাপর এক না-রাখা; বরং এই মহান গ্রন্থ হিফজের সাথে সাথে তার ভেতরে বহুমুখী বিপ্লব আসতে হবে। তার ভেতর-বাহির, প্রকাশ্য- অপ্রকাশ্য, সম্পর্ক ও আচার-আচরণ-_ মোটকথা সবকিছুতেই ব্যাপক পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে, সে এখন কুরআন বহনকারী এক বিশেষ মানুষ। আর এমন মানুষের ভেতর-বাহির সাজাতে হয় কুরআনের ধারকদের বিশেষ বৈশিষ্ট্য দিয়ে... মহান সাহাবি আবদুল্লাহ বিন মাসউদ রা. বলেন, “একজন কুরআনের ধারককে চেনা যাবে তার রাতে_ যখন লোকেরা ঘুমে বিভোর; চেনা যাবে তার দিনে_যখন বাকিরা রকমারি আহারে মত্ত; চেনা যাবে তার দুঃখবোধে_ যখন মানুষ আনন্দে আত্মহারা; চেনা যাবে তার কান্নায়_যখন লোকে হাসিঠা্টায় লিপ্ত; চেনা যাবে তার নীরবতায়_যখন লোকেরা গল্পে মজে; চেনা যাবে তার বিনয়ে__যখন বাকিরা ডুবে অহম প্রকাশে... একজন কুরআনবাহীর হতে হবে বিনয়ী, নন্ত্র সে কখনো কঠোর ও কটুভাষী হবে না, কখনো চিৎকার-টেচামেচি করবে না বা রূঢ় স্বভাবী হবে না।”১) বিখ্যাত তাবেয়ি হজরত ফুজাইল বিন ইয়াজ রহ. বলেন, “একজন কুরআনের ধারক হচ্ছে মূলত ইসলামের পতাকা বহনকারী ব্যক্তি। অতএব, * ইহইয়াউ উলুমিদ্ভীন, ২৮৪, আত-তিবয়ান ।লিন-নবাবি : ৫৪ (শুধু প্রথমাংশ)। ২১

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।