Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ ৮৬
📝 লেখা 📖 পিডিএফ

সার্বিক দৃষ্টিতে কুরআনুল কারিম হিফজের এই ব্যাপার নিঃসন্দেহে এক মুজেযা বা বিস্ময়কর ব্যাপার। কেননা, আকারে বৃহৎ, শতাধিক সুরার সমষ্টি এবং আয়াতসমূহের পারস্পরিক সাদৃশ্য সত্ত্বেও মুসলিম উম্মাহর লক্ষ লক্ষ সন্তান একে মুখস্থ করে থাকে। প্রকৃতপক্ষে আমি আসমানি বা জাগতিক এমন কোনো গ্রন্থের কথা জানি না, যা এই রীতিতে মুখস্থ করা হয়ে থাকে... বন্তত এটি আল্লাহর পক্ষ থেকে তাঁর মহান কিতাবকে দেওয়া অনন্য বৈশিষ্ট্য। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, মুসলমানদের এমন কতক মানুষ এই মহিমান্বিত গ্রন্থ হিফজ করে থাকে, বাহ্যত যাদের দেখে মনেই হবে না যে এরাও কুরআন হিফজ করতে পারে! দশ না-পেরোনো ছোট্ট শিশু__এমনকি সাত বছরের কম বয়সী বাচ্চারা পর্যন্ত এত বড় কুরআনের হিফজ সম্পন্ন করে ফেলছে! অথচ স্বাভাবিকতই, মুখস্থ-করা অধিকাংশ শব্দের অর্থই [আরবিভাষী হওয়া সত্তেও] এই বাচ্চারা জানে না! আপনি নিরক্ষর এমন অনেক ব্যক্তি পাবেন, যারা পড়তে-লিখতে জানে না, কিন্ত কেবল শুনে শুনেই তারা এই কিতাবের হিফজ সম্পন্ন করে ফেলেছে! এমন অনেক অন্ধ লোক দেখবেন, যাদের দৃষ্টিশক্তির বিনিময়ে আল্লাহ তাদের কুরআন হিফজের নেয়ামত দান করেছেন। কুরআনের পৃষ্ঠা দেখে মুখস্থ করতে না পারলেও মহামহিমের অপার অনুগ্রহে তারা কুরআনকে বুকে ধারণ করে ফেলেছে; বরং ক্ষেত্রবিশেষে সুস্থ দৃষ্টিসম্পন্ন ব্যক্তির চেয়েও তাদের হিফজ বেশি শক্তিশালী হয়ে থাকে! এরচেয়েও বিস্ময়ের ব্যাপার হচ্ছে, যে-সব মানুষ আরবি ভাষাভাষী নয়, তারাও এ কিতাবকে মুখস্থ করে হৃদয়ে ধারণ করে নিচ্ছে! যেভাবে এ কিতাব ১৯

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।