“আলিফ-লাম-মিম' হলো একটি হরফ; বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ।৮(৩) প্রকৃতপক্ষে, আমাদের দুর্বল মস্তিষ্ক একজন তিলাওয়াতকারীর পুণ্যের পরিমাণই আন্দাজ করতে পারবে না, তাহলে একজন হাফেজে কুরআনের পুণ্যের পরিমাণ কীভাবে অনুধাবন করবে! তা ছাড়া এই কুরআন কিয়ামত দিবসে “সাহিবে কুরআন; (কুরআনের ধারক)-এর জন্য ঢাল হবে। হ্যাঁ, যিনি জীবন সাজিয়েছিলেন কুরআনের তিলাওয়াত, হিফজ ও তদনুযায়ী আমল দিয়ে, মানুষকে যিনি ডেকেছিলেন কুরআনের দিকে, কুরআন সেদিন তার রক্ষাকবচ হবে। একবার চিন্তা করে দেখুন, কিয়ামতের ভয়াবহ দিবসে কুরআনের প্রতিটি সুরা আপনাকে সেই ভয়াবহতা থেকে রক্ষা করছে...! এই যে সুরা বাকারা আপনার পক্ষে সুপারিশ করছে, সুরা আলে ইমরান আপনার জন্য আল্লাহর নিকট ফরিয়াদ জানাচ্ছে, সুরা আরাফ আপনার মুক্তির আবেদনে রত আছে, সুরা আনফাল আপনার হিত কামনা করে যাচ্ছে! কী বিস্ময়ের ব্যাপার চিন্তা করুন! স্বয়ং আল্লাহর কুরআন কিয়ামতের দিন আপনাকে বিভিন্নভাবে রক্ষা করে যাচ্ছে! যেমন আবু উমামা বাহিলি রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, “তোমরা কুরআন পাঠ করো। কারণ, কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সে সুপারিশ করবে। তোমরা দুটি আলোকোজ্জ্বল সুরা তথা সুরা বাকারা এবং সুরা আলে ইমরান তিলাওয়াত করো। কিয়ামতের দিন এ দুটি সুরা দু-খণ্ড ছায়াদানকারী মেঘ বা দুই বাঁক উড়ন্ত পাখি হয়ে পাঠকারীর পক্ষে কথা বলবে।” (৯) *. জামে তিরাহিহি: ২৯১০। *. সাহিহ মুসালিম : ৮০৪। ১৮
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।