Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ 86
📝 Text 📖 PDF

সমস্ত প্রশংসা মহান আল্লাহর__আমি তাঁর প্রশংসা আদায় করছি, তাঁর নিকট সাহায্য, ক্ষমা এবং হিদায়াত কামনা করছি; তাঁর কাছে আশ্রয় চাচ্ছি প্রবৃত্তির অনিষ্ট ও আমাদের মন্দ আমলের আগ্রাসন থেকে! তিনি যাকে পথ দেখান, তাকে কেউ বিপথে নিতে পারে না; আর তিনি যাকে বিপথে রাখেন, তাকে পথে আনার কেউ থাকে না। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি একক- তাঁর কোনো শরিক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল। হে আল্লাহ, আপনার সমস্ত নামের ওসিলা দিয়ে প্রার্থনা জানাচ্ছি, আপনি কুরআনকে করুন আমাদের হৃদয়ের বসন্ত, অন্তরের আলোক এবং দুশ্চিন্তা-দুর্ভোগ দূরীকরণের মাধ্যম... পরকথা, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের যে-সমস্ত নেয়ামত দান করেছেন, তার মাঝে শ্রেষ্ঠতম হলো এই কুরআন। লক্ষ করে দেখুন, মানবকে তার সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেওয়ার পূর্বে তিনি কুরআন শিক্ষাদানের নেয়ামতের কথা উল্লেখ করেছেন! যেমন সুরা আর- রহমানে তিনি বলেন, (৯6188১55০90 “তালই তো রহমান_যানি কুরআন শিম্গ দিয়েছেন, তাছি করেছেন মানবকৃল।” [সুরা আর-রহমান: ১-৩] ১৩

— Page 14 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.