কারণে আর হিফজের সুযোগটুকু পাচ্ছেন না। যারা কলেজ- ভার্সিটিতে পড়ছেন অথবা যাপিত জীবনের গোলকধাঁধায় এমনভাবে আটকে গেছেন, যেখানে হিফজুল কুরআনের আগ্রহ থাকা সত্বেও সাহস করতে পারছেন না-_তাদের জন্য পুস্তিকাটি মাইলফলক হিসেবে কাজ করবে। হিফজুল কুরআনের আদ্যোপান্ত শেষ করতে যতগুলো স্তর অতিক্রম করা প্রয়োজন, যতগুলো রুটিন ও কর্মবিধি প্রস্ততকরণের দরকার, বইটিতে প্রায় সবই তিনি আলোচনা করেছেন। লেখক যেহেতু বরেণ্য মানুষ, পাশাপাশি তিনি নিজে একজন হাফেজ, তাই কুরআনের কোন অনুলিপি সংগ্রহ করবেন, কীভাবে কোথা থেকে শুরু করবেন, কতদিন সময় বেঁধে নেবেন, কীভাবে ইয়াদ (স্মরণ) রাখবেন, কোন পর্যায়ের মেধাসম্পন্ন লোকের কী পরিমাণ পড়তে হবে, ব্যস্ততার মাঝেও কীভাবে সময় বের করে নিতে হবে ইত্যাদি__সব বিষয়েই তিনি বিন্যস্ত নীতিমালা প্রস্তুত করে দিয়েছেন, বন্ধুবংসল শিক্ষকের মতো পরামর্শ দিয়ে বাধিত করেছেন। যে-কোনো তবে পুস্তিকাটিতে উল্লেখিত আয়াত, হাদিস ও বাণীসমূহের সূত্র উল্লেখ করা ছিল না। তাই অন্বেষণপূর্বক সেগুলোর সূত্র সংযুক্ত করে দেওয়া হয়েছে, পাশাপাশি শেষে গ্রন্থসূত্রও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, যে-সমস্ত কথা ব্যাখ্যামুলকভাবে বৃদ্ধি করা হয়েছে, সেখানে তৃতীয় বন্ধনী [ ] ব্যবহার করা হয়েছে। আমি বলব, ছোট্ট এই পুস্তিকাটি একবার পড়ে সেলফে তুলে রাখার মতো নয়; বরং হিফজ-প্রত্যাশী প্রতিটি ব্যক্তির কুরআনের সাথেই তা থাকা উচিত। বইটি মুসলিম ভাই-বোনদের ঘরে ঘরে পৌঁছে যাক, এটাই আমাদের কামনা। ছাপার হরফে আমি একদমই নবীন। এটি আমার অনুদিত প্রথম বই। অতএব, ভুলক্রটি থেকে যাওয়া একদম স্বাভাবিক। আশা করি, বইটির কোনো কথায় বা শব্দ ও বাক্যচয়নে কোনো অসংগতি অনুভূত হলে বিজ্ঞ পাঠক আমাদের সে বিষয়ে অবহিত ১১
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।