Dr. Rageb Sarjani Book Collections in Bangla — কুরআন হিফজ করবেন যেভাবে ড রাগিব সারজানী [boimate com]
/ 86
📝 Text 📖 PDF

যে মাসে এ কুরআন অবতীর্ণ হয়েছে, সে মাস বাকি এগারো মাসের চেয়ে শ্রেষ্ঠ; যে রাতে এ কুরআন এসেছে, সে রাত অন্যসব রাতের তুলনায় মর্যাদাপূর্ণ; যে নবীর ওপর এ কুরআন অবতীর্ণ হয়েছে, তিনিও সর্বশ্রেষ্ঠ এবং শেষ ও সমগ্র জাহানের দায়িত্রপ্রাপ্ত। এমনকি ইসলামের চৌদ্দশ বছরের সোনালি ইতিহাসে যারা যেকোনোভাবে কুরআনের সংস্পর্শে এসেছে, তারাই সফলকাম হয়েছে__পৌঁছে গেছে মর্যাদার শিখরে... দ্বীনি ইলমের সমৃদ্ধি-প্রত্যাশী প্রতিটি ব্যক্তির জন্যই কুরআন ও হাদিসের 'নুসুস” (টেক্সট) মুখস্থ থাকা অত্যন্ত জরুরি বিষয়। হিফজুল কুরআন এবং হিফজুল হাদিস দুটোই এ ক্ষেত্রে সমানভাবে দরকারি। তবে কুরআনুল কারিমের হাফেজ প্রতিটি মানুষ আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ মর্যাদাপ্রাপ্ত “কুরআন-সংরক্ষণকারী দলের" অন্তর্ভুক্ত হবেন_ কারণ, তিনি তাদের এক মহা নিয়ামতে খদ্ধ করে এই মূল্যবান গ্রন্থের হাফেজ বানিয়েছেন, তাদের সম্মান বৃদ্ধি করেছেন আর তাদের পুণ্যের ভাগ করেছেন সমৃদ্ধ; মুমিন জাতিকে নির্দেশ প্রদান করেছেন, তারা যেন তাদের মর্যাদা দান করে, অন্যদের ওপর তাদের অগ্রাধিকার প্রদান করে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বিষয়টি বর্ণনা করেছেন। যেমন তিনি বলেন, “আল্লাহ তাআলা এ গ্রন্থের দ্বারা কাউকে সম্মানিত করেন, কাউকে করেন অপদস্থ।”() ড. রাগিব সারজানি বর্তমান সময়ের একজন আলোচিত লেখক; নন্দিত ইতিহাসবিদ। তাঁর মতো বরেণ্য মানুষ এর বৈষয়িক গুরুত্ব অনুধাবন করে শ্রেষ্ঠ হাফেজদের অভিজ্ঞতা এবং ব্যক্তিগতভাবে গবেষণালনধ বিষয়াদির মাধ্যমে বক্ষ্যমাণ পুস্তিকা রচনা করেছেন। পুস্তিকা না বলে একে বরং একটি রুটিন বা কার্ষবিধি বলা যায়। আমি মনে করি, হিফজুল কুরআনে আগ্রহী প্রতিটি ব্যক্তির কুরআনের সাথে এই ছোট্ট পুস্তিকাটি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত যারা সময় পার করে ফেলেছেন_ জাগতিক ব্যস্ততার * সাহিহ মুসলিম : ৮১৭। ১০

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.