আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, “নিশ্চয় আমিই কুরআন নাজিল করেছি আর আমিই তা হেফাজত করব।, [সুরা হিজর: ৯] কুরআন একমাত্র গ্রন্থ, যার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। এটি আসমানি প্রতিশ্রুতি। আর “আল্লাহ কখনো প্রতিশ্রতি ভঙ্গ করেন না।' [সুরা আলে ইমরান: ৯] আল্লাহ রাব্বুল আলামিন তাঁর প্রতিশ্রুতি পুরণে কুরআন সংরক্ষণের বিস্ময়করসব ব্যবস্থা গ্রহণ করেছেন। যেমন তিনি উম্মাহর বহু সন্তানের বুকে কুরআনের ছবি এঁকে দিয়েছেন আর তাকে করেছেন সহজ, এর হিফজকে করেছেন আয়ন্তসাধ্য। ফলে কুরআনের শব্দ আজও সংরক্ষিত, অর্থ সুরক্ষিত এবং কুরআনের আমলি রূপ উম্মাহর মাঝে প্রতিষ্ঠিত। এমনইভাবে যে ভাষায় কুরআন অবতীর্ণ হয়েছে, সে ভাষা ও তার পরিবেশ-পারিপার্থিকতাও সুরক্ষিত, যে মহান ব্যক্তিত্বের ওপর তা অবতীর্ণ হয়েছিল, তাঁর জীবনচরিতও অবিকৃত, এমনকি যাদের সম্বোধন করে এসেছে এঁশী এ বার্তা, তাদের জীবনেতিহাস পর্যন্ত আমাদের নিকট অযাচিত হস্তক্ষেপ থেকে মুক্ত অবস্থায় বিদ্যমান। আজ চৌদ্দশত বছর পরেও শত-হাজার-লাখ মুসলিম সন্তান এ গ্রন্থ বুকে ধারণ করে আছে। হাজারো কুটগ্রচেষ্টা ও ষড়যন্ত্র, হাজারো যুদ্ধ ও ধ্বংসযজ্ঞ কুরআনের প্রতিরূপকে বিকৃত করতে পারেনি। বন্তত, কুরআন একটি পরশপাথর__এর সংস্পর্শে যা আসে, যে আসে, সবই দামি ও মর্যাদাবান হয়ে ওঠে। ৯
— পৃষ্ঠা ১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।