ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস * ১০৯ জন্যই এ পদ্ধতি অবলম্বন করা হতো । ফলে দেখা যেত রোগী খুব দ্রুতই সুস্থ হয়ে উঠেছে !১৫১) রোগীদের সঙ্গে আচারব্যবহারের ক্ষেত্রে এই দৃঢ় মানবিক বন্ধন ব্যক্তিগত আচরণে সীমাবদ্ধ ছিল না যে, কিছু চিকিৎসকই তা চর্চা করেছেন এবং তা কেবল জনগণের হৃদয় থেকে উৎসারিত জাতীয়তাভিত্তিক মমতা ও কল্যাণার্থে; বরং এমন আচরণ ছিল সর্বজনীন ও সামগ্রিক। রাষ্ট্রীয় নীতিই এমন আচরণের ভিত তৈরি করে দিয়েছিল । উম্মাহর সকল সদস্য রাজা ও প্রজা এবং শাসক ও শাসিত সবাই__এই নীতি অবলম্বন করত। অধিকাংশ সময় খলিফা বা আমির নিজে এসে রোগীদের খোজখবর নিতেন এবং তাদের সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে কি না তা খতিয়ে দেখতেন। এখানে উল্লেখ করা যেতে পারে যে, মানসুর মুওয়াহহিদি২) সাপ্তাহিক রুটিনমাফিক মারাকেশে মানসুরি হাসপাতালে পরিদর্শনে যেতেন। প্রতি সপ্তাহে জুমার নামাজের পর হাসপাতালটি পরিদর্শন করতেন এবং রোগীদের অবস্থা দেখেশুনে নিশ্চিন্ত হতেন ।(৫৩) মানবিক দিক বিবেচনায় রাখা হতো। ইসলামি শরিয়া এ ব্যাপারে তাগিদ দিয়েছে। তা হলো রোগীর সম্মান রক্ষা করা ও তার লঙ্জা হেফাজত করা। ফলে রোগীর ব্যক্তিত্ববোধ ও আত্মসম্মান যেন ক্ষুণ্ন না হয় সেদিকে লক্ষ রেখেই যাবতীয় পরীক্ষানিরীক্ষা ও চিকিৎসা করা হতো। উদাহরণ হিসাবে বলা যেতে পারে যে, ইসলামি শরিয়ার বিধান অনুযায়ী প্রয়োজন ছাড়া রোগীর সতর উন্মোচন করা জায়েজ নয়। পরীক্ষা বা অস্ত্রোপচার করতে যতটুকু অংশ উন্মোচিত করা প্রয়োজন ততটুকু উন্মোচিত করা যাবে, এর বেশি নয়। বাইরের কারও জন্য রোগীর পরীক্ষানিরীক্ষার ব্যাপারগুলো দেখা জায়েজ নয়, আর যদি তারা হয় ভিন্ন লিঙ্গের তাহলে তো কথাই নেই। একইভাবে মাহরাম পুরুষের) অথবা অন্য নারীর (যেমন নার্স) উপস্থিতি ব্যতিরেকে না। এটা তার জন্য কোনোভাবেই জায়েজ নয়। এ কারণেই ইসলামি ২ মিন রাওয়াইয়ি হাযারাতিনা লি মুস্তফা সিবাই, পৃ. ১১২ ৮ মরকৌর মুওয়াহহিদি রাজ্যের সুলতান। " মিন রাওয়াইয়ি হাযারাতিনা লি মুস্তফা সিবাই, পৃ. ১১৬ ১৪ " মহিলার স্বামী এবং যাদের সঙ্গে বিয়ে হারাম। যেমন বাবা, ভাগিনা, ভাতিজা... ০৬০৬, চা ৬/১৬৬।-৮ ,-উ১/-হা, ।- ১ ।- ছা /- ৮ ছ১/- ১ 7. ছা, ,- ছা, হা . ছা লি শি ৫ কে হাক কে হি কি ৮১৪১৬০৬৫৬০৬ ০] পিডিএফ রই ডাউনলোড (04109021]100] উর ০১
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।