Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামি সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ড রাগিব সারজানীর [boimate com]
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস * ১০৫ একটি অনুচ্ছেদ রচনা করেছেন। অনুচ্ছেদটির নাম ইয়াদাতুল মুশরিক (মুশরিক অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া)। এই গভীর মানবিক বন্ধনের শেকড় আমাদের মধ্যে প্রোথিত করে দিয়েছে ইসলামি শরিয়া। এর ফলেই ইসলামি সভ্যতার যুগে যুগে মুসলিম চিকিতৎসকগণ রোগীদেরকে “মানুষ' ভেবেই আচরণ করতেন, সেবা দিতেন। তাদের 'অনুভূতিশুন্য বন্ত' মনে করতেন না। অথবা এটাও মনে করতেন না যে, রোগীরা হলো টাকাপয়সা রোজগারের হাতিয়ার, তাদের থেকে টাকাপয়সা খসানোর ফন্দি বের করতে পারলেই হয়! বরং রোগীদের মনে করা হতো বিপদ্শন্ত ও সংকটাপন্ন মানুষ । তাদেরকে অর্থ-কড়ি দিয়ে এবং পাশে থেকে সাহায্য-সহযোগিতা করা কর্তব্য । শুধু চিকিৎসা ও সেবামূলক সাহায্য নয়; বরং মানসিক, সামাজিক, অর্থনৈতিক ও অন্যান্য সহযোগিতাও এর অন্তর্ভুক্ত । এমন মহৎ অনুভূতি ও প্রেরণা নিয়েই মুসলিম চিকিৎসকরা রোগীদের সেবা চিকিৎসাসেবা দেওয়া হতো । অধিকাংশ সময়ই সকলের জন্য চিকিৎসা ছিল সম্পূর্ণ বিনামূল্যে । রোগীদের সামাজিক অবস্থান ও স্তরভেদ যা-ই হোক না কেন, তারা সবাই একই মানের চিকিৎসাসেবা পেত। আসুন আমরা ইসলামি সভ্যতায় হাসপাতালগুলোর ব্যবস্থা ও শৃঙ্খলার দিকটি দেখি, তাহলেই আমরা মানবিক বন্ধন সম্পর্কে একটি ধারণা পাব। নতুন রোগী হাসপাতালে প্রবেশ করামাত্রই একটি বহিষ্ঠকক্ষে (বহির্বিভাগে) তার প্রাথমিক পরীক্ষানিরীক্ষা করা হতো। তার রোগ হালকা পর্যায়ের হলে তাকে ব্যবস্থাপত্র লিখে দেওয়া হতো । সে চিকিৎসাপত্র দেখিয়ে হাসপাতালের ওষুধালয় থেকে ওষুধ নিয়ে যেত। রোগীর শারীরিক অবস্থা খারাপ ও হাসপাতালে ভর্তির উপযোগী হলে তার নাম রেজিস্ট্রি করা হতো। এরপর তাকে গোসলের জন্য গোসলখানায় নেওয়া হতো । তারপর পরনের পোশাক খুলে নিয়ে একটি বিশেষ বন্ত্রভান্ডারে রাখা হতো। তাকে দেওয়া হতো হাসপাতালের বিশেষ একগ্রস্থ নতুন পোশাক। তারপর তাকে তার মতো রোগীদের জন্য নির্যারিত ওয়ার্ডে গঠিরে দেওয়া হতো। মুন বিছানা ৯০৬৫৬০৩৬০৬৬ ০৬ ৩-৬০৬৬০৬০৬০৬১৬-৩ ৩ ৩ শি হে লি হিলি ১০-৪০-১০৬০ উত্স টেল [551 (0210902111101 9/৬/৬/-১০107819-০01

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।