ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস * ৯৯ এখানে বিশেষায়িত হাসপাতালগুলোর কথা উল্লেখ না করলেই নয়। বিশেষায়িত হাসপাতালগুলোর একেকটিতে নির্দিষ্ট রোগের চিকিৎসা দেওয়া হতো। যেমন চক্ষু হাসপাতাল, কুষ্ঠরোগের হাসপাতাল, মানসিক হাসপাতাল ইত্যাদি । সবচেয়ে বিস্ময়কর ও অভিনব ব্যাপার এই যে, কোনো কোনো বৃহৎ মুসলিম নগরীতে পূর্ণাঙ্গ চিকিৎসাপলিই ছিল। আন্দালুসীয় ভূগোলবিদ ও পর্যটক ইবনে যোবায়ের তার ৫৮০ হিজরি/১১৮৪ খ্রিষ্টাব্দের ভ্রমণবৃত্তান্তে এ ব্যাপারে যে ঘটনা বর্ণনা করেছেন তা খুবই বিস্ময়কর তিনি আব্বাসি খেলাফতের রাজধানী বাগদাদে একটি পূর্ণাঙ্গ চিকিৎসাপল্লি পর্যবেক্ষণ করেছেন, যা ছোট একটি শহরের সমান। এই পল্লির মধ্যবর্তী স্থানে রয়েছে একটি বিশাল জীকজমকপূর্ণ অদ্টরালিকা। অন্টালিকার চারপাশে রয়েছে বাগান এবং বেশ কিছু ঘর। এ সবকিছুই রোগীদের জন্য ওয়াকফকৃত। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকগণ এই চিকিৎসাপল্ি পরিচালনা করতেন। সেখানে ছিল ওষুধ প্রস্তুতকারী (ফেমলেশন) বিজ্ঞানীদের দল, ছিল চিকিৎসাবিদ্যার বহু শিক্ষার্থী । রাষ্ট্রীয় কোষাগার থেকে সকলের খরচ বহন করা হতো । উম্মাহর ধনী ব্যক্তিরা দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য যেসব সম্পত্তি ওয়াকফ করেছিলেন তা থেকেও আসত খরচের একটি বড় অংশ 1০৩৪) সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শত শত হাসপাতালের মধ্য থেকে এখানে কেবল চারটি দৃষ্টান্ত তুলে ধরা হলো। ইউরোপ তখন ডুবে ছিল অজ্ঞতার গাঢ় অন্ধকারে । মুসলিম বিশ্বের হাসপাতালের উপযোগিতা, পরিষ্কার- পরিচ্ছন্নতা, উন্নত ব্যবস্থাপনা, মানবিক বোধ ইত্যাদি তাদের কিছুই জানা ছিল না। জার্মান ওরিয়েন্টালিস্ট ম্যাক্স মেয়েরহোফ$৩) ইসলামি সভ্যতার উৎকর্ষের সময় ইউরোপীয় হাসপাতালের অবস্থা বর্ণনা করতে গিয়ে লিখেছেন, ইসলামি সভ্যতার হাসপাতালের সাথে ইউরোপীয় হাসপাতালব্যবস্থার তুলনা করতে গেলে আমাদের মুখোমুখি হতে হয় এমন তিক্ত অভিজ্ঞতার, যা আমাদের জন্য অনুমান করাও কষ্টকর। সে সময়ে নির্মিত ইউরোপের হাসপাতালগুলোর সংক্ষিপ্ত তুলনামূলক পর্যালোচনা করলে আমরা কিছুটা ১৬. মিন রাওয়াইয়ি হাযারাতিনা লি-মুসতফা সিবাই, পৃ. ১০১ ১. ফ্যাক্স মেয়েরহোফ (১৮৭৪-১৯৪৫ খ্রি.) : জার্মান প্রাচ্যবিদ ও চক্ষুচিকিৎসক। একজন শ্রেষ্ঠ পশ্চিমা প্রাচ্যবিদ। আরবি ভাষা রপ্ত ছিল তার। ১৯০৩ সালে মিশর যান এবং সেখানেই থিতু হন। কায়রোয় ইন্তেকাল করেন। ইসলামি সভ্যতার চিকিৎসা ও ওষুধবিজ্ঞানের ইতিহাসচর্চা ছিল তার অত্যন্ত আরহের জায়গা । ্ *১2৬৬৫৬০৬০৬ ১৬০৬ ০৬৬০৩০৩০৬৪৬৫৬৫৬৫৬০৬৯৬৫৩৫ উত্স রেল [551 (0210902011110] 9/৬/৬/-১০107819-0017
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।