ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস * ৯৭ হাসপাতালের পার্শ্ববর্তী জমিগুলোয় বড় বড় বাগান ছিল । এসব বাগানে ওষুধি বক্ষ ও তৃণলতার চাষ হতো। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য এসব বাগান তৈরি করা হতো । রোগসংক্রমণ ঠেকাতে এসব হাসপাতালে যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, তা এককথায় অনন্য ও বিস্ময়কর । কোনো রোগী হাসপাতালে প্রবেশ করামাত্রই তার পরনের পোশাক পালটে নতুন পোশাক দেওয়া হতো, যেন রোগীর পরনের পোশাক থেকে কোনো রোগ না ছড়ায়। এই নতুন পোশাক দেওয়া হতো সম্পূর্ণ বিনা পয়সায়। তারপর যার যে রোগ, সে ওই রোগের জন্য নির্ধরিত ওয়ার্ডে প্রবেশ করত। কোনো রোগীর নির্ধারিত ওয়ার্ড ব্যতীত অন্য ওয়ার্ডে প্রবেশের অনুমতি ছিল না। রোগের সংক্রমণ রোধ করতেই এই নিষেধাজ্ঞা জারি ছিল। প্রত্যেক রোগীই ঘুমাত নির্ধারিত বেডে। নতুন বিছানা-বালিশ ও নির্ধারিত আসবাবপত্র তার বেডে দিয়ে দেওয়া হতো। এসব ইসলামি হাসপাতাল প্রতিষ্ঠার নয় শতাব্দীরও বেশি সময় পরে প্যারিসে যে হাসপাতাল তৈরি করা হয়েছিল তার সঙ্গে এগুলোর তুলনা করে দেখতে পারি আমরা । প্যারিসের হাসপাতালটিতে সব রোগীকে একই ওয়ার্ডে থাকতে বাধ্য করা হতো । রোগীদের কার কী রোগ সেদিকে বিন্দুমাত্র লক্ষ করা হতো না। শুধু তা-ই নয়, একটি বেডে তিন-চারজন রোগীকে শোয়ার জন্য বাধ্য করা হতো । কখনো কখনো পাচজনকেও থাকতে হতো একই বেডে । দেখা যেত, গুটিবসন্তের রোগী রয়েছে হাড়ভাঙা রোগীর পাশে এবং প্রসূতি মায়ের পাশে রয়েছে কোনো পুরুষ রোগী! চিকিৎসক ও নার্সরা নাকে কাপড় দেওয়া ছাড়া কোনো ওয়ার্ডে প্রবেশ করতে পারত না। কারণ ওয়ার্ডগুলোর ভেতরে থাকত উৎকট দুর্ন্ধ! এমনকি যেসব রোগী মারা যেত তাদেরকে কম করে হলেও মারা যাওয়ার ২৪ ঘণ্টা পর ওয়ার্ড থেকে বের করা হতো! এমন যদি যেত তাদের কী ভয়াবহ অবস্থা হতো তা একবার ভেবেই দেখুন 1১৩২) এখন আমরা আলোচনা করব ইসলামি ইতিহাসের কয়েকটি বিখ্যাত হাসপাতাল সম্পর্কে। এর মধ্যে প্রথমেই আসবে বাগদাদের আদুদি হাসপাতালের কথা । ৩৭১ হিজরিতে/৯৮১ খ্রিষ্টাব্দে বাগদাদের প্রাণকেন্দ্র এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছিলেন আদুদুদ দাওলা ইবনে বুওয়াইহ। "৯. মিন রাওয়াইয়ি হাযারাতিনা লি মুন্ফা সিবাই, পৃ. ১১৬-১১৭ ৬৩৬০৩০৬ 7 ১১০ ৬০৪৮ ৪৮৮, ১, ছা, ছা / হা +- হা /- ছা» ছা উহা, ছা এ এর তারার তার তার রর রর ররর 8৬০ উত্স তান ০০
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।