Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামি সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ড রাগিব সারজানীর [boimate com]
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ * ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস শহরে হাসপাতালের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছিল। শহরে হাসপাতালের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল 'আদুদি হাসপাতাল'। ৩৭১ হিজরিতে বাগদাদে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। দামেশকে নুরি হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ৫৪৯ হিজরিতে। এরপর কায়রোয় অবস্থিত 'মানসুরি' হাসপাতাল প্রতিষ্ঠিত হয় ৬৮৩ হিজরিতে। আশ্চর্যের বিষয় হলো মুসলিম বিশ্বের কেবল কর্ডোভাতেই ছিল ৫০টির অধিক হাসপাতাল 1১৩১) আধুনিক হাসপাতালের মতো এসব হাসপাতালেও ছিল বিভিন্ন বিভাগ অভ্যন্তরীণ রোগ, সার্জারি, চর্মরোগ, চক্ষুরোগ, মনোরোগ ও অর্থপেডিক বা হাড়ভাঙার চিকিৎসার জন্যও আলাদা অলাদা বিভাগ ছিল। এই হাসপাতালগুলো কেবল রোগের চিকিৎসাকেন্দ্র ছিল না; বরং ছিল যুগপৎ উচ্চশিক্ষার মেডিক্যাল ফ্যাকাল্টি ৷ বিশেষজ্ঞ প্রধান চিকিৎসক__যিনি উসতায বা অধ্যাপক নামে পরিচিত হতেন-_ প্রতিদিন সকালে ঘুরে ঘুরে রোগীদের অবস্থা পর্যবেক্ষণ করতেন। তার সঙ্গে থাকত ইন্টার্ন চিকিৎসকগণ। তিনি তাদের শেখাতেন এবং কী পর্যবেক্ষণ করছেন তার নোট নিতে বলতেন। পাশাপাশি চিকিৎসার পদ্ধতিও বলে দিতেন। তারা সবাই মনোযোগ দিয়ে শুনতেন এবং শিখতেন। তারপর অধ্যাপক একটি বড় হলরুমে গিয়ে উপস্থিত হতেন। তাকে ঘিরে বসত শিক্ষার্থীরা । তিনি চিকিৎসাবিদ্যার গ্রন্থ থেকে তাদের পড়ে শোনাতেন। যতটুকু পড়তেন তার ব্যাখ্যা বিশ্রেষণও করতেন। সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দিতেন। প্রতিটি শিক্ষাকার্যক্রম শেষে শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করতেন। যারা শিক্ষাকার্যক্রম শেষ করেছে তারা পরীক্ষায় অংশ নিত। বিশেষজ্ঞ হিসাবে পরীক্ষায় উত্তীর্ণদের সংশ্লিষ্ট বিষয়ের সনদ দিতেন। ইসলামি হাসপাতালগুলোর ভেতরে থাকত বড় বড় সমৃদ্ধ গ্রন্থাগার চিকিৎসাবিজ্ঞান, ওষুধবিজ্ঞান, ওষুধপ্রস্তৃতপ্রণালি, শারীরস্বান বা অঙ্গব্যবচ্ছেদবিদ্যা, অনপ্রত্যঙ্গের কার্যাবলি, চিকিৎসাসংক্রান্ত ফিকহি বিষয়াবলি ইত্যাদি গ্রন্থ এখানে স্থান পেত। চিকিৎসকের প্রয়োজনীয় অন্যান্য জ্ঞানশাখার খস্থাবলিও স্থান পেত হাসপাতালের গন্থাগারে। হাসপাতালগুলোয় কত বড় বড় গরস্থাগার ছিল তা বোঝার জন্য এখানে একটি উদাহরণ দেওয়া যেতে পারে। কায়রোয় অবস্থিত ইবনে তুলুন হাসপাতালের খরন্থাগারে ছিল ১ লাখেরও বেশি গ্রন্থ । নি ১৩১ - আত-তিব ইনদাল আরব ওয়াল মুসলিমিন * তারিখ ওয়া মুসাহামাত, পৃ. ৩২৮-৩২৯ ৮০০০০ ক একে রকাারালারাজ 1. এ, ও. 6. 4 ও ও ও: ও ৩১4৩1৩১১০2১ 22814054174 41-4 4 উতর [551 04109021100] 9/৬/৬/-00117819-0017

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।