Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামি সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ড রাগিব সারজানীর [boimate com]
/ 337
📝 Text 📖 PDF

১৬ * ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস আলোতেই বিশ্ব আলোকিত। চতুর্দশ শতকে মুসলিমদের অপ্রত্যাশিত অধ্ঃপতনে জ্ঞানজগতের বাগডোর হাত বদল হয়ে যায়। মুসলিমদের আবিষ্কার, থিওরি চুরি হয়ে যায়, কিতাবাদি নষ্ট করে দেওয়া হয়। তাদেরকে কেবল জীবন রক্ষার সংখ্রামে লিপ্ত করে জ্ঞানরাজ্য থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। হত্যাও করা হয় বেশুমার। শিক্ষক কেন শিষা হলো, এ ঘর কেন আঁধার বলো? ভুলেছি অতীত, কেটেছি শিকড়, আছে কি ভবিষ্যৎ?” ড. রাগিব সারজানি ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন। তিনি অত্যন্ত সংক্ষিপ্তাকারে প্রাক-ইসলামি যুগের প্রসিদ্ধ কিছু চিকিৎসাব্যবঙ্থা আলোচনা করে চিকিৎসাবিজ্ঞানে ইসলামের আদর্শ তুলে ধরেছেন। মুসলিম চিকিৎসাবিজ্ঞানীদের অবদান উল্লেখ করেছেন। তার আলোচনার সিংহভাগজুড়ে রয়েছে আব্বাসি খেলাফত আমলে চিকিৎসাশান্্রে মুসলিমদের অবদান। তাই এই গ্রন্থকে ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের পরিপূর্ণ প্রতিনিধিত্বশীল গ্রন্থ বলা যায় না। বরং এটি ইতিহাসের কালো আন্তরে ঢেকে যাওয়া চিকিৎসাবিজ্ঞানে মুসলিমদের অবদান উন্মোচনের কার্যকরী ক্ষুদ্র প্রয়াস মাত্র। তবে এই গ্রন্থ বর্তমান মুসলিম প্রজন্মকে চিকিত্সাবিজ্ঞানের ব্যাপারে আগ্রহী করে তুলবে এবং পূর্বপুরুষদের চিন্তা- চেতনা ও আদর্শ লালনে উজ্জীবিত করবে। নিঃসন্দেহে গ্হ্থটি পাঠে তারা গর্বিত হবে। গবেষণা ও অধ্যয়নে তারা পূর্বসূরিদের মতোই অনুপ্রাণিত হবে। বলতে দ্বিধা নেই, গ্রন্থটির অনুবাদ ও সম্পাদনার পেছনে দীর্ঘ সময় ও পরিশ্রম ব্যয় হয়েছে। এহুটির বৈষয়িক গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনা করে আমরা একে যথাসন্তব নির্ভুল ও সুন্দর করার প্রচেষ্টা করেছি। তবুও এতে ভুল্রান্থি ও অসৌন্দর্য থেকে যেতে পারে । আমরা চেষ্টা করব পরবর্তী সংক্করণে তা সংশোধন করে নিতে। এটি পাঠে তরুণদের অন্তরে মুসলিমদের হারানো গৌরব ফিরিয়ে আনার অদস্য ইচ্ছা জাথত হলে শ্রম সার্থক হবে বলে আমাদের বিশ্বাস। আশিকুর রহমান ভূমিকা সকল প্রশংসা একমাত্র আল্লাহর । আমরা তীর গুণগান গাই, তার কাছেই সাহায্য চাই। তীর নিকট সরল পথের সন্ধান আর গুনাহ থেকে পবিত্রতা প্রার্থনা করি। অন্তরের অনিষ্ট আর মন্দ আমল থেকে আমরা তার নিকট আশ্রয় কামনা করি। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন, কেউ তাকে পতত্রষ্ট করতে পারে না। আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন, তাকে কেউ হেদায়েতের আলো দেখাতে পারে না। আমি সাক্ষ্য দিচিহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি একক এবং অদ্ধিতীয় । তার কোনো শরিক নেই। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার বান্দা ও রাসুল। একসময় ইসলামি সভ্যতার মাহাত্ম্য, গৌরব ও উৎকর্ষ ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে। এই আলোকোজ্জ্বল সভ্যতার ছায়ায় মানবসমাজ অনেক শতান্দী সুখ, শান্তি, সমৃদ্ধি আর নিরাপত্তায় নিঃশঙ্ক জীবনযাপন করেছে। যদি বলি ইসলামি সভ্যতায় মানুষ, প্রাণী এমনকি উদ্ভিদও তার অন্ঠিত্বের মূল্য অনুধাবন করেছে তাহলে মোটেও বাড়িয়ে বলা হবে না। কারণ মুসলিমরা বিশ্বাস করে, প্রকৃতির কোনো কিছুই আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি । এই শাশ্বত সত্য মাথায় রেখে তারা আল্লাহর কিতাবে গভীরভাবে চিন্তাভাবনা করেছেন এবং সকলপ্রকার রোগ-বালাই থেকে জনস্বাস্থ্য সুরক্ষার জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে আবিদ্ধার করেছেন সর্বাধুনিক প্রতিষেধক । ইসলামি সভতায়'১) মুসলিমদের কোনো আবিষ্কার বা অর্জন, নির্দিষ্ট কোনো ধর্ম বা গোত্রবিশেষের মাঝে কুক্ষিগত করে রাখা হয়নি। বরং জাতি ধর্মবর্ণনির্বিশেষে সকলেই মুসলিমদের আবিষ্কার থেকে উপকৃত হয়েছে । এটা ইসলামের সর্বন্রনীনতার এক প্রকৃষ্ট দলিল । আমরা এ গ্রন্থে এর সপক্ষে বহু প্রমাণ উল্লেখ করেছি। সন্ভবত মুসলিম সভ্যতার অগ্রগতির সবচেয়ে উদ্দ্রল আলো ফুটে উঠেছিল জান ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে। কারণ তারা মানবজাতির প্রাচীন জ্ঞানবিজ্ান *,. ইসলানি সভ্যতা বলতে মুসলিমদের সভাতা , সং্ষৃতি ও শাসনের স্বর্ণযুগ বোকানো হচ্ছে। ২৩-০৫-২২ প্রি ১৮-০৮-৫০৮৮ ০৮৮ এ ০৯, ২, মু, থা, থা, থা, ছা, থা, ছা, ১, থ, আছ খু থু থা. ছা থা থা ৮ নে 08779021716 আরও, সই ইবন

— Page 8 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.