৪ ০ মুসলিম চিকিৎসকগণ শ্ত্রীরোগবিদ্যা নিয়ে গভীরভাবে গবেষণা করেছেন। মাসিক, খতুস্বাবজনিত ব্যাধি, ব্যথা, জরায়ুর আ্যানাটমি এবং এ জাতীয় অন্যান্য রোগ নিয়ে আলোচনা করেছেন। আবু বকর রাি লিখেছেন, নারীদের রোগ ও ধাত্রীবিদ্যা নিয়ে। ইবনে সিনা আল-কানুন খন্থের তৃতীয় খণ্ডে নারীদের রোগ, ধাত্রীবিদ্যা, জরায়ুর সমস্যা ও উপসর্গ এবং গর্ভকালীন বিভিন্ন সমস্যা নিয়ে ১১টি অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রথম প্রবন্ধের প্রথম অধ্যায়ে জরায়ু সম্পর্কে সূক্ষ বর্ণনা দিয়েছেন। তিনি লিখেছেন, জরায়ু নারীদের প্রজননতন্ত্র। বাচ্চা বৃদ্ধির সাথে সাথে এটি ফুলে ওঠে। বাচ্চা ধারণের পূর্বে এটি সংকুচিত থাকে। এর অবস্থান মুত্রাশয়ের পেছনে এবং অন্রের সামনে । এটি সাধারণত দৈর্ঘ্যে ছয় থেকে এগারো আঙুল হয়ে থাকে। খতুস্রাবের সময় এটি ঘন হয়ে কিছুটা ফুলে ওঠে। খতুস্নাব শেষ হলে এটা আবার শুকিয়ে চুপসে যায়। ভ্রণ বৃদ্ধিতে জরায়ু ওতপ্রোতভাবে জড়িত। ভ্রণের দেহের আকার ও বিস্তৃতি অনুযায়ী জরায়ু সম্প্রসারিত হয়। জরায়ু পেশিবহুল, যোনিমুখের সাথে এর একটি সংযুক্ত রাস্তা আছে। এর মাধ্যমেই বীর্য জরায়ুতে পৌছে, খতুস্নাব বের হয় এবং ভ্রণের জন্ম হয়। রক্তপিগ্ড ধারণকালে এটি খুবই সংকীর্ণ হয়ে থাকে 10০৪) ইবনে সিনা-সহ অন্য আরও অনেকেই স্বাভাবিকভাবে শিশু ভূমিষ্ঠ হওয়ার পদ্ধতি ও এতে অংশ নেওয়া অন্পপ্রত্যঙ্গের বিবরণ দিয়েছেন। প্রাকৃতিকভাবে শিশুভূমিষ্ঠ হওয়ার সময় মাথা বের করতে হবে আগে। আর যদি কৃত্রিম গন্থায় (সিজারের মাধ্যমে) হয় তাহলে আগে পা বের করতে হবে। মুসলিম চিকিৎসকগণ সফলভাবে কিছু সিজারও করেছেন। লিখেছেন বন্ধ্যাত্ব ও এর কারণ নিয়ে। সন্তান না হওয়ার ক্ষেত্রে তিনি মহিলাদের কিছু কারণ এবং পুরুষদের কিছু কারণ উল্লেখ করেছেন। ইবনে সিনা বলেছেন, এর জন্য **, আল-কানুন ফিত তিব লি ইবনি সিনা, ২/৭৫৪ ৬, ৮, ১: ছা, আচ, ছা; ছা, আ , ছা ঘ৮ 7 ১ 7. , ছা ১ ।- ১ ছা ,- জা ৬ ১৫ এ ্ ৮৫৮১৪ ঞএ 2 ১, পু ১ শি এ ৮৪১৪-৪-৪-শ ১১৮১৮ ১১৪১৫ আরও, উস বসল চা এ [551 04109021100]
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।