Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামি সভ্যতায় চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস ড রাগিব সারজানীর [boimate com]
/ ৩৩৭
📝 লেখা 📖 পিডিএফ

৮৪ * ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দুবছর দুধ পান করাবে। (এ সময়কাল) তাদের জন্য, যারা দুধ পান করানোর মেয়াদ পূর্ণ করতে চায়। [সুরা বাকারা : ২৩৩ তারা এটাও বলেছেন যে, দুধপান বন্ধ করতে হবে নাতিশীতোষ্ণ খতুতে। প্রচণ্ড গরমেও নয়, কনকনে শীতেও নয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলে যে, এসব খতুতে হঠাৎ করে দুধ বন্ধ করলে শিশু পেটের পীড়ায় ভুগতে পারে। এমনকি কমে যেতে পারে শিশুর হজমশক্তিও। দুধপান বন্ধ করতে হবে ধীরে ধীরে, যেমনটি বলেছেন ইবনে সিনা। তিনি বলেন, শিশুর সামনের দাত উঠলে ধীরে ধীরে তাকে কিছুটা স্বাভাবিক খাবারে অভ্যন্ত করতে হবে। তবে খুব শক্ত খাবার দেওয়া যাবে না। দুধ ছাড়ানোর পর তাকে সুজি জাতীয় খাবার এবং নরম গোশত খেতে দেবে। দুধপান ছাড়াতে হবে ধীরে ধীরে, একবারে নয়। তেমনইভাবে যখন শিশুকে হাটা শেখানো হবে তখন দ্রুত হাটা শেখার জন্য তাকে চাপাচাপি করা যাবে না। এটি বেশ বিপজ্জনক এবং এতে হিতে বিপরীত হতে পারে । ইবনে সিনা বলেন, শিশুকে বসানো বা হাটা শেখানোর ক্ষেত্রে কোনো চাপাচাপি করা যাবে না। স্বাভাবিকভাবেই সে শিখে নেবে। বেশি চাপাচাপি করলে পায়ের গোছা ও হাড্ডিতে সমস্যা দেখা দিতে পারে 10০৩) ০০০ ১০৩, আল-কানুন ফিত তিব লি ইবনি সিনা, দি 04109021100]

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।