৬ ৬০৩ ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস * ৮৩ কোনো আরবি পাঙুলিপি পাওয়া যায় না। ইংরেজি ও ইতালি ভাষায় এর বিভিন্ন অনুবাদ আছে। প্রাচীন হিক ও লাতিন অনুবাদও পাওয়া যায়) মুসলিম চিকিৎসকগণ যেমন সাত মাসে জন্ম নেওয়া শিশুকে নিয়ে লিখেছেন, তেমনইভাবে শিশুদের জন্মের পর প্রাথমিক অবস্থায় করণীয় কী তা-ও তুলে ধরেছেন। এ সম্পর্কে ইবনে সিনা যা লিখেছেন, তা আধুনিক চিকিৎসার সাথে বেশ মিল রাখে । আল-কানুন গন্থের প্রথম অধ্যায়ে তিনি লিখেছেন, শিশুর জন্মের পর প্রথমে চার আঙুল সমপরিমাণ নাভি রেখে বাকি গর্ভনালি কেটে দিতে হবে। এরপর গা ধুয়ে কাপড়ে আবৃত করবে। চোখ ও নাক পরিষ্কার করে দেবে। তাকে রাখতে হবে নাতিশীতোষ্ঙ আবহাওয়ায় । কুসুম গরম পানি দিয়ে শরীর পরিষ্কার করবে এবং তাপ দেবে । এরপর শিশুর নাকে কয়েক ফোটা মিষ্টি তেল দেবে ।0০১) মুসলিম চিকিৎসকগণ এ ব্যাপারে একমত যে, শিশুর জন্য সর্বশ্রেষ্ঠ খাবার হলো মায়ের দুধ। আধুনিক চিকিৎসাবিজ্ঞানও একই কথা বলে। প্রসূতি মায়ের বুকের দুধ বৃদ্ধি ও পুষ্টিমান বজায় রাখতে বিশেষ তালিকাও দিয়েছেন মুসলিম চিকিৎসকগণ। যেমন গম, ছাগল ও ভেড়ার গোশত, মাছ ইত্যাদি । বিশেষ কিছু অবস্থায় তারা প্রসূতি মাকে দুধ পান করাতে নিষেধ করে দিয়েছেন। যেমন মা যদি সংক্রামক ও মারাত্মক রোগে আক্রান্ত হয়, প্রচুর পাতলা পায়খানা হয়, প্রস্রাব বন্ধ হয়ে যায়, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগ দেখা দেয় তাহলে দুধপান করানো বন্ধ রাখতে হবে। এমনইভাবে যদি দুধপান করানোর সময়ে প্রসূতি মাকে গভীর প্রভাবক ও শক্তিশালী ওষুধ সেবন করতে হয়, তাহলেও বুকের দুধ বন্ধ রাখবে 1১১ আধুনিক চিকিৎসাবিজ্ঞানও ইবনে সিনার মতবাদ সমর্থন করে। দুধপানের সময়সীমা মুসলিম চিকিৎসকগণ নির্ধারণ করেছেন দুই বছর । এ ক্ষেত্রে তারা হয়তো কুরআন থেকেই ধারণা নিয়েছেন। আল্লাহ বলেছেন, €$5০০০545959৮৬০৩৮৬৯১/০৮৪৪৬৪১ স আত-তিব ইনদাল আরব ওয়াল মুসলিমিন : তারিখ ওয়া মুসাহামাত, পৃ. ২৩৫-২৩৬ »* আল-কানুন ফিত তিব লি ইবনি সিনা, ১/ ২০৩ - আল-কানুন ফিত তিব লি ইবনি সিনা, ১/ ২০৫ ১০২ ছু ১ /-₹৮ ১৬ -৬৮7৬৬ শি ৯০১৪৬৪৮১০১৫: তি তি হি উত্স ুটবুন 9/৬/৬/-১০107819-001 ঘা, ১, ১, ৮ /০ড ৮ ৮, ঘা, এ খু শি 5 [551 081779090101101
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।