ইসলামি সভ্যতায় চিকিৎসাবিজ্ঞানের ইতিহাস * ৭৩ অস্ত্রোপচারের পর হাড়ের রুক্ষত্ব সমান করতে তারা যে যন্ত্রটি ব্যবহার করতেন, সেটির নাম ছিল 'আল-মিকতাউল আদাসি' |) আযনেসথেসিয়া ও রেজারেকশন সার্জারি তথা শল্যচিকিৎসায় মুসলিমদের অভূতপূর্ব সংযোজন কেবল কিছু নতুন ওষুধ আবিষ্কার ও অস্ত্রোপচারেই সীমাবদ্ধ ছিল না। বরং তাদের কাছে পূর্ববর্তীদের থেকে দেহ অবশ করার যে পদ্ধতি পৌছেছে, তাতেও তারা উন্নতি সাধন করেছেন। আযানেসথেসিয়া ও রেজারেকশনে তারা নতুন পথ ও পন্থা আবিষ্কার করার চেষ্টা করেছেন। ঘুমের ওষুধ বা চেতনানাশক আবিষ্কারের কৃতিত্ব যে মুসলিমদের, এর ঢের প্রমাণ রয়েছে। মুসলিমগণই প্রথম ইনহেলেশনের মাধ্যমে আযনেসথেসিয়ার ব্যবহার করেছিলেন। এই প্রক্রিয়া সম্পন্ন করা হতো চেতনানাশক স্পঞ্জের মাধ্যমে । স্পঞ্জের টুকরা হাশিশ ও আফিমের রসে চুবিয়ে রোদের তাপে রেখে দেওয়া হতো। রোদের তাপে ধীরে ধীরে তা শুকিয়ে যেত। এভাবেই সংরক্ষণ করা হতো এই চেতনানাশক ওষুধ। অপারেশন শুরুর আগে স্পঞ্জ আবার ভিজিয়ে নেওয়া হতো। সেটা রোগীর নাক ও মুখের ওপর রাখা হলে রোগী হারিয়ে যেত গভীর ঘুমে । এরপর চলত অস্ত্রোপচারের প্রক্রিয়া ।৮৮) এটি ছিল অত্যন্ত সহজ এবং চিকিৎসাক্ষেত্রে মুসলিমদের এক নতুন দিগন্ত আবিষ্কার। বলা যায় মানবতার প্রতি দয়া প্রদর্শন। কেননা প্রাচীন ভারতীয়, রোমান ও খিক চিকিৎসাপদ্ধতিতে সরাসরি মাদকজাতীয় পদার্থ ব্যবহার করা হতো । অস্ত্রোপচারের পর রোগীরা ব্যথায় কাতরে উঠলেই বারবার মদ্যপানে বাধ্য করা হতো। সেদিক থেকে মুসলিমদের আবিষ্কৃত চেতনানাশক ওষুধ ছিল রোগীর পক্ষে অধিক উপযোগী । নতুন ধরনের অবশকারক ওষুধ আবিষ্কারের পাশাপাশি মুসলিমরা অপারেশনের রোগীদের জন্য ব্যথানাশক ওষুধও আবিষ্কার করেছিলেন। এর মধ্যে একটা হলো 'লুফফা'। এটি তৈরি হতো ঘন-শিকড়বিশিষ্ট হলদে সুগন্ধি একধরনের উদ্ভিদ থেকে । এই ওষুধ তৈরিতে তারা গাজা ও ওয়াটার হেমলক ১. ্ **. আত-তিব ইনদাল আরব ওয়াল মুসলিমিন : তারিখ ওয়া মুসাহামাত, পৃ. ১৫২ ০৬৬০৬ ৩০৬০৬০৬০৩৫৬০৬৬ ০৬৬০৬ 2৩ চি ঞ্ এ ৪১৫১ ১০৪১৪১৪৪১৪১ ১৫৬ কি উত্স ইাটরেল [551 (021090211110] 9/৬/৬/-১০107819-001
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।